-
কবিতাঃ ভবঘুরের কাহিনী
লেখায়ঃ জাবির হাসানবেঞ্চের এক কোনায়
বসে আছে এক ভবঘুরে
তার মলিন দৃষ্টি যায়
এক মেয়ের দিকেআমি অবাক হয়ে
সামনে যাই ভবঘুরের
জিজ্ঞেস করি,”কে তুমি ভাই?”
তাকিয়ে আছো কেন মেয়েটার দিকেভবঘুরে হাসল
বলল আমায়
যাকে দিলাম এত কষ্ট, সেই থাকে সুখে
আফসোস ভাই, আমি যদি থাকতাম আজ তার পাশে!আমি অবাক হলাম
জিজ্ঞেস করলাম
কাহিনী কী তোমার
ভবঘুরে ফেলল দীর্ঘনিশ্বাস
বলা শুরু করল তার কন্ঠেকোনো এককালে তার সাথে আমার দেখা
স্কুলের দোতলার করিডরে
সে সেদিন প্রথম আমায় ডাকল সুরেলা স্বরে
আমি তাকিয়ে থাকি তার সেই সুশ্রী মুখে
আমার চোখ যায় বারবার আটকেতার চোখ, সে যে কী মায়াবী
তার হাসি, মনে হয় সমগ্র দুনিয়ার হাসি
তার টুকটুকে লাল গালের সেই চেহারা
ভুলতে পারে না আমার মতো বেচারা!ভাবতে পারি নি
সে আমায় ভালোবাসে
বলে ফেলল সে একদিন
আমি গেলাম ভালোবাসার রাজ্যেসে ছিল নিঃশব্দ
আমি ছিলাম চিৎকার
সে লুকিয়ে থাকত নিজের মাঝে
আমি থাকতাম বন্ধুদের মাঝেবুঝতে পারতাম না তাকে
না সে বুঝত আমাকে
আফসোস লাগে
কেন বুঝতে পারি নি তাকে!আজ সে আছে
অজানা কারোর পাশে,
সুখেই আছে
আমার চোখের সামনেআমার এ অভিমানী মন
চায় সে থাকুক কষ্টে
কিন্তু নামাজে মুখ থেকে বেরোয়
চিরদিন থাকো সুখে!শুনে চোখ আমার গেল ভিজে
তার ছবিটা বুকপকেট থেকে বের করে
কেঁদে দিয়ে বলি
সুখে থাকো তুমি, কষ্টে থাকি আমি!5 Comments

Friends
হাবিবুল্লাহ
@habibulla
স্মৃতি রানী রত্না
@srratna1990
Umme Tabassum Taiyeba
@umme-tabassum-taiyeba
Nipun Chandra
@nipunch
মোখলেসুর রহমান
@mokhles
আব্দুল্লাহ
@g-m-abdulah
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali


খুব সুন্দর গল্পধর্মী কাব্য। অভিনন্দন।