Profile Photo

সাইফুন নেসা সীমা।Offline

  • MeherMeherShima
  • কিশোরী_বয়সের_ভালোবাসা
    (না কি অপরিণত বয়সের ভুল )
    লেখাঃ মেহের_মেহের_সীমা
    পর্বঃ ৬
    চাঁদনী বানু ছেলের অবস্থা দেখে নাতির মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, বাবা আমার একটা কথাই মনে হচ্ছে এটা কোন সাধারণ জ্বর নয়, সর্বনাশা জ্বর।
    বয়স তো আর কম হলো না।
    শাহেদ বেপারি মায়ের দিকে তাকিয়ে বলেন,মা কী বলছেন?
    মানিক আমার জ্বরে ছটফট করছে।
    মা গো আমি বাবা হয়ে কিছু করতে পারছি না।
    এই কষ্ট কোথায় রাখবো।
    আচ্ছা মা ওকে নিয়ে না হয় শিবচরে ডাক্তারের কাছে যায়?
    শাহেদ বাবা তুই কি পাগল হয়ে গেলি?
    শিবচর বলিস আর নলগোড়া বলিস !
    দুটোয় তো গ্রাম।
    তাছাড়া গ্রামের বাড়িতে এতো রাতে ডাক্তার কোথায় পাবি?
    এটা তো শহর না বাপ তোর বুঝতে হবে।
    মা এখন তো মাত্র নয়টা এতো রাত কোথায়?
    শাহেদ বেপারির কথা শুনে , তার মা বললেন,বাপ আমার কথা শুন,
    একটু ধৈর্য ধর।
    আল্লাহ্ সব ঠিক করে দিবেন।
    অন্যদিকে সুমনা ছেলের গায়ে সূরা পরে বারবার ফুঁ দিচ্ছে
    আর কাঁদছে।
    আজকের রাতটা অনেক বড় মনে হচ্ছে শাহেদের পরিবারের কাছে।
    শাহেদ এর বড় ভাই রাতে ঘুম থেকে কয়েকবার উঠে দেখে গেছে ভাতিজার জ্বর কমেছে কিনা।
    ফজরের আযান দিলে বাড়ির পুরুষেরা মসজিদে নামায আদায় করতে বের হয়ে গেছে।
    রাশেদ বেপারি ও শাহেদ বেপারি দুই ভাই ফজরের নামায ঠিকঠাক পড়ার চেষ্টা করে সব সময়।
    কারণ তাদের মা আযানের সময় উঠে ছেলেদের ঘুম থেকে জাগিয়ে মসজিদে পাঠান।

    সুমনা নামায পরে এসে ছেলের মাথার কাছে বসে আছে।
    চাঁদনী বানু এবং রাশেদ বেপারির বৌ মানে সুমনার ঝা নামায পড়ছেন।
    এরমধ্যে সাইদুর কান্নাকাটি শুরু করে দিয়েছে।
    যে সে কান্না নয় রিতিমত গলা ফাটিয়ে চিৎকার করছে বাচ্চাটা।
    রাশেদ ও শাহেদ বেপারি বাড়িতে এসে সাইদুরের কান্না দেখে বুঝতে পারছে না কি হয়েছে!
    ছেলের চিৎকারে শাহেদ বেপারি হৃদয় ভেঙ্গে চৌচির হয়ে যাচ্ছে।
    সুমনা ছেলেকে শান্ত করতে চেষ্টা করছেন।
    শাহেদ বেপারি ছেলের অবস্থা সহ্য করতে না পেরে এই ভোর রাতেয় ডাক্তারের বাড়িতে নিয়ে গেলেন।
    কারণ ডাক্তার সরকারি হাসপাতালে দশটার পরে আসেন আর তার চেম্বারের বিকালে বসেন।
    এতক্ষণ ছেলেকে নিয়ে ঘরে বসে থাকতে চায় না শাহেদ বেপারি।
    এ ছাড়া ডাক্তারের বাড়ি তাদের বাড়ি থেকে দুই ঘন্টার দুরত্ব।
    গ্রামের আঁকাবাঁকা পথ তারমধ্যে যানবাহন বলতে শুধু ভ্যানগাড়ি।
    তাও হাতে গোনা কয়েকটি।
    অর্ধেক হেঁটে ও অর্ধেক ভ্যান গাড়িতে কোন রকমে ছেলেকে নিয়ে ডাক্তারের বাড়িতে পৌঁছে শাহেদ বেপারি।
    সেখানে পৌঁছে শাহেদ বেপারি চিৎকার করে ডাক্তার ডাক্তার বলে ডাকেন।
    তার চিৎকার শুনে একজন বাহিরে এসে জিজ্ঞেস করলেন,কি হয়েছে?
    সাত সকালে এমন চিৎকার করছ কেন?
    লোকটার কথা শুনে শাহেদ বেপারি বলেন,ডাক্তার সাব গতকাল রাত থেকে আমার ছেলে কেমন যেন করছে।
    ডাক্তার সাহেব শাহেদ বেপারি কে বাহিরে মাচা ছিলো সেখানে বসতে দিলেন। শাহেদ বেপারি কোলে সাইদুর বসা ছিলো।
    ডাক্তার সাইদুরের নার্ভ চেক করে চোখ দেখে বললেন, দেখো বাপু এতো অস্থির হলে চলে।
    তাছাড়া বাচ্চাটার এতো ঠান্ডা লাগলো কিভাবে?
    নিশ্চয় বাচ্চাটা পানিতে ভিজে ছিলো বেশিক্ষণ।
    ছোট বাচ্চাদের প্রতি আরও যত্নবান হতে হয়।
    তোমার ছেলের শরীর যে গরম দেখেয় বোঝা যাচ্ছে ঠান্ডা থেকে জ্বর হয়েছে ।
    কমতে তো একটু সময় লাগবে।
    তাছাড়া লক্ষণ বেশি ভালো না।
    আমি কিছু ওষুধ লেখে দিচ্ছি ওখে খাওয়াতে থাকো।
    আর দুইদিন পর ওর কি অবস্থা হয় তা এসে আবার দেখিয়ে যাবে।

    শাহেদ বেপারি সাইদুরকে নিয়ে ডাক্তার দেখিয়ে বাড়িতে আসেন।
    তবে মনে মনে সুমনার উপর রেগে রয়েছেন।
    তার মনে হচ্ছে, সুমনা সাইদুরের ঠিকঠাক খেয়াল রাখেনি।
    কারণ তার বাচ্চাটা একদম বাদ্য ছেলে।
    সুমনা নিষেধ করলে সাইদুর তা কখনো করে না।
    ছেলে পানি নিয়ে খেলেছে সুমনা তা খেয়াল করেনি।

    অন্যদিকে
    চাঁদনী বানু ছেলেকে দেখে জানতে চায় ডাক্তার কি বলেছেন?
    শাহেদ বেপারি তার মায়ের কথা শুনে ডাক্তার যা বলেছেন তা তার মা’কে বলেন।
    চাঁদনী বানু ভেবে পাচ্ছে না তার নাতির এতো ঠান্ডা লাগলো কিভাবে?
    কারণ সাইদুরকে তো সুমনা না সে নিজে গোসল করান।
    আর সাইদুর তো পানি নিয়ে খেল না কখনো।

    ওদিকে
    শাহেদ বেপারি ছেলেকে আদর করে তার মা’কে ঠিকমতো ওষুধ খাওয়াতে বলে দোকানে চলে যান।
    আজকে দোকানে ‍যাওয়ার ইচ্ছে ছিলো না তার।
    কিন্তু না গেলে চলছে না।
    আজ যে বাজারে বড় হাট বসে।
    এই বাজারে সপ্তাহে দুইদিন এই হাট বসে।
    রবি ও বৃহস্পতিবার হচ্ছে হাটবার।
    দূর দুর্দান্ত থেকে গৃরস্থরা জিনিসপত্র এই হাটে নিয়ে আসেন ।
    বাজারের মাঠে নানা জিনিস পত্রের পর্সা বসে।
    কাঁচা বাজার থেকে শুরু করে মাছ,মাংস, ফলমূল শাকসবজি ,মাটির তৈজসপত্র, পাটের ব্যাগ,
    মন্ডা মিঠাই কিছুই বাদ পড়ে না।
    তাছাড়া বাজারের বড় দোকান হচ্ছে শাহেদ বেপারির তারপর রাশেদ বেপারির দোকান।
    বেচাকেনা সবার থেকে বেশিও তারা করেন।
    চারজন কর্মচারী খাটেন শাহেদ বেপারির দোকানে।
    আর রাশেদ বেপারির দোকানে দুই জন।
    শাহেদ বেপারি ছেলেকে ডাক্তার দেখিয়ে দোকানে আসার সময় ছেলের কপালে চুমু দিয়ে এসেছে ঠিক।
    কিন্তু দোকানে এসে মন টিকছে না।
    তবে বেচাকেনা বেশি থাকায় বাড়িতেও যেতে পারছে না।

    সাতটার দিকে
    রাশেদ বেপারি ও শাহেদ বেপারি কর্মচারীদের দোকান বন্ধ করতে বলে।
    বাড়ির উদ্দেশ্যে দোকান থেকে বের হয়ে আসেন।
    বাড়ির কাছাকাছি আসতেই তাদের বাড়ির দিকে থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে।
    রাত হওয়াতে আওয়াজ বেশি শোনা যাচ্ছে।
    কান্নার আওয়াজ শুনে শাহেদ বেপারির মনে কামড় দিয়ে উঠলো।
    ছেলেটার কিছু হয়নি তো?
    কথাটা ভাবা মাত্র দ্রুত বেগে বাড়ির দিকে পা চালায়
    বাড়িতে ঢোকা মাত্র বাড়ির উঠানে খাঁটিয়া‌ দেখে চমকে উঠে!
    রাশেদ বেপারি ও শাহেদ বেপারি দৌড়ে খাঁটিয়ার কাছে যান।
    ওখানে চাঁদনী বানু আহাজারি করে কাঁদছেন রাশেদের বৌ এবং আরও দুই একজন তাকে শ্বান্তনা দিতে চেষ্টা করছে।
    অন্যদিকে তার পাশে সুমনা বারবার অজ্ঞান হচ্ছে ।
    সুমনার মা বাবা বোন ও ভাইয়েরা আদরের বোনকে সামলাতে হিমশিম খাচ্ছে।
    শাহেদ বেপারি তার মা ও স্ত্রীর এমন অবস্থা দেখে।
    খাঁটিয়ায় কে শয়ে রয়েছে দেখার জন্য লাশের মুখের কাছে থেকে কাপড় সরিয়ে প্রিয় ছেলের মুখ দেখে
    নিজেকে সামলাতে পারেন না।
    ওখানে বসে পড়ে।
    দোকানে যাওয়ার আগে যখন ছেলের কপালে চুমু খেলেন তখন ও ছেলেটা মুচকি হেসে তাকে বলেছেন,বাবা তাড়াতাড়ি আসবেন।
    শাহেদ বেপারির ভাবছে তার আসতে কি এতটাই দেরি হয়ে গেছে ?
    যে যে তার ছেলে তার সাথে অভিমান করে না ফেরার দেশে চলে গেল।
    সকালেও ছেলেটা তার দিকে মায়া ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে ছিলো।
    আর রাতে তার সেই ছেলে লাশ হয়ে গেছে।
    এটা সে মানতে পারছে।

    সময় মানুষকে সব ভুলিয়ে দেয়।
    আসলেই সময় কী পারবে বেপারি বাড়ির প্রিয় ছেলের অকাল মৃত্যু ভুলে যেতে?
    দিন যায় মাস যায় জীবন আপন গতিতে এগিয়ে চলছে।
    সুমনা এখনও মাঝে মাঝে ছেলের জন্য কাঁদেন।
    কিন্তু নিয়তি যে বড় নিষ্ঠুর।
    তা মানতেই হবে।
    মা বাবা বেঁচে থাকতে ছেলের লাশ দেখার চেয়ে কষ্ট আর কি আছে?
    তবে আল্লাহ যা করেন এবং সামনে করবেন তা বান্দার ভালোর জন্য করেন।
    এই কথাটা সুমনা জানেন কিন্তু তবুও ছেলের মৃত্যুতে তার কি ভালো রয়েছে বুঝতে পারছেন না ।
    আল্লাহর কাছে প্রতি ওয়াক্ত সালাতের সময় অভিযোগ করেন, কেন তাকে বাঁচিয়ে রেখে আল্লাহ্ তার ছেলেকে নিয়ে গেলেন। তার শ্বাশুড়ি তাকে বোঝানোর সব চেষ্টায় করেন।
    এটা যে নিয়তি ছিল তা বৌমাকে মানতে বলেন।
    ওদিকে শাহেদ বেপারি মাথাটা আজকাল বিগড়ে গেছে।
    ছেলের শোক তাকে পাগল করে দিয়েছে।
    তাছাড়া আসেপাশের কিছু মানুষ আছে যারা তাকে খরাপ হতে উস্কে দিচ্ছে।
    শাহেদ বেপারির মতো ছেলের সাথে সুমনার মত মেয়ে মানায় না।
    তাছাড়া তাদের ছেলেটা মারা গেছেন নিশ্চিয় শাহেদ বেপারির স্ত্রীর অবহেলায়।
    এসব কথা বলে তাকে উস্কে দিচ্ছে।

    শাহেদ বেপারি ভাবে সে তো সুমনাকে ভালোবাসতো না।
    মায়ের কথা ভেবে বিয়ে করেছেন।
    সাইদুর পেটে থাকা কালীন ও হওয়ার পর থেকে সুমনার প্রতি যত্ন নিয়েছেন।
    তাতে হয়তো মায়া হয়েছে তবে ভালোবাসা নয়।
    তাকে সাইদুর বাবা হওয়ার সুযোগ দেওয়াতে ছেলেটা বেঁচে থাকলে হয়তো একসময় ছেলের দিকে তাকিয়ে সুমনাকে ভালোবাসাতে চেষ্টা করতেন।

    কিন্তু এখন আর তা সম্ভব নয়।
    সুমনা কেমন মা?
    এমনিতেই তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ,ফরয নামায নফল নামায বাদ পড়েনা এই মহিলার।
    তাহলে আল্লাহর কাছে কেন নিজের ছেলের জীবন ভিক্ষা চায়নি।
    তাদের ছেলেকে কেন বাঁচাতে পারেনি সুমনা?
    সেজন্য সুমনার প্রতি শাহেদের বিতৃষ্ণা ধরে গেছে।
    আর যায় হোক এর সাথে সংসার করা কোন মতে সম্ভব নয়।
    নিছক শাহেদ বেপারি তার মা’কে ভীষণ ভালোবাসেন । এবং তার মা সুমনা বলতে অজ্ঞান।
    সেজন্য সুমনাকে ত্যাগ করতে পারছেন না।
    নাহলে আরও আগেই সে সুমনাকে ত্যাগ করতেন।
    শাহেদ বেপারি কাছে আজকাল নিজেকে পাগল পাগল লাগে।
    কি করেন কি বলেন তার ঠিক নেয়।
    মাঝে মাঝে নিজেকে তার মানসিক রোগী মনে হয়।
    কোথাও বেশিদিন থাকতে ইচ্ছে করে না।
    কোথায় গেলে শান্তির খোঁজ পাবে তাও ভেবে পাচ্ছে না
    তাইতো দোকানের মালপত্র আনার কথা বলে দোকানপাট কর্মচারীদের উপর ছেড়ে ঢাকা এসে কিছুদিন হোটেলে থাকেন।
    রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়।
    মাঝে মাঝে মদ, সিগারেট খান, জুয়া খেলায় মাতেন।
    আর তার মায়ের কথা মনে হলে শহরে মন টেকে না গ্রামে চলে আসেন ।
    এভাবেই চলছে তার দিন ।
    ও আরেকটি কথা শাহেদ বেপারি উপরে আগে থেকে কিছু খারাপ মেয়ের দৃষ্টি ছিল।
    কিন্তু শাহেদ বেপারি আগে কখনো তাদের পাত্তা দিতেন না।
    কিন্তু এরমধ্যে একজন শাহেদ বেপারি এখনকার অবস্থা জেনে তার পিছু নেয়।
    মেয়েটার নাম স্বর্ণা ।
    স্বর্ণা শাহেদ বেপারির দুর্বলতা সুযোগ নিয়ে তার কাছাকাছি আসেন।
    শাহেদ বেপারিকে নেশাগ্রস্ত অবস্থায় বিয়ে করেন।
    স্বর্ণা শাহেদ বেপারিকে বলেন, শাহেদ বেপারি তাকে নেশা অবস্থায় জোর করে বিয়ে করেছেন।
    যেহেতু সেও শাহেদ বেপারিকে ভালোবাসেন সেজন্য বাদা দিতে পারেনি।
    শাহেদ বেপারির মদ ও স্বর্ণাকে নিয়ে চলে যাচ্ছে দিন।
    তবে ঢাকা এক সপ্তাহের বেশি কখনো শাহেদ বেপারির মন টেকে না।
    এরমধ্যে
    দেশে এলেও সুমনার সাথে তেমন একটা কথা বলেন না সে।
    সুমনা বুঝতে পারছে তার স্বামী যে বদলে গেছে।
    শরীরের টানে হঠাৎ এক আধ দিন কাছে আসা হলেও সেখানে ভালোবাসার ছিঁটে ফোঁটা থাকে না।
    তার স্বামী নেশা করেন ,অন্য মেয়ে মানুষের সাথে সম্পর্ক রয়েছে এসব ভাসা কথা তার কানে আসে।
    এসব কথা সত্য না মিথ্যা তা ভাবতে ভাবতে পাগল হয়ে যাচ্ছে মেয়েটা।
    তাইতো একদিন সাহস করে সুমনা শাহেদ বেপারির কাছে তার কানে আসা কথাগুলোর সত্যতা জানতে চান।
    সেদিন শাহেদ বেপারি সরল স্বীকারোক্তি ছিলো,
    হ্যাঁ সে মদ খায় এবং অন্য মেয়ে মানুষের সাথে সম্পর্ক রয়েছে।
    সুমনা তার স্বামীর মুখে অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে শুনে কষ্ট পায়।
    তার বুকের ভিতরে যন্ত্রনা হচ্ছে।
    সুমনা কাঁপা কাঁপা গলায় বললো, বিয়ে বহির্ভূত সম্পর্ক ঠিক নয়।
    নেশা করা তো ভালো না।
    শাহেদ বেপারি সুমনার কথা শুনে বললেন, বিয়ে বহির্ভূত সম্পর্ক করছি তোমাকে কে বলেছে?
    আমি ও স্বর্ণা বিয়ে করেছি।
    কথাটা শুনে সুমনার দম আটকে আসতে চায়।
    তারমধ্যে
    শাহেদ বেপারি সুমনাকে বলেন ,শুনো আমার মায়ের কানে এসব কথা যেন না যায়।
    আমি মদ খায় বা বিয়ে আরেকটা করি তাতে তোমার সমস্যা নেয়।
    কারণ তোমাকে তো আর আমাদের বাড়িতে থেকে তাড়িয়ে দেয়নি বা দিচ্ছি না।

    তবে হ্যাঁ আমার মায়ের কানে যদি এসব কথা দিয়েছো তো , তোমাকে তালাক দিতে দ্বিতীয় বার ভাববো না।
    তোমাকে এই বাড়িতে এখনও রেখেছি আমার মায়ের জন্য।
    নাহলে যে মা তার সন্তানকে সামলে রাখতে পারে না।
    তার কোন যোগ্যতা নেয় আমার বৌ হওয়ার।
    স্বামীর কথা শুনে সুমনা বাকরুদ্ধ হয়ে যায়।
    সেদিনের পর থেকে সুমনা ভিতরে ভিতরে কষ্টে জর্জ্জরিত হয়ে যাচ্ছে।
    কিন্তু কাউকে দেখাতে পারেনা তার কষ্টগুলো।
    একবার ভাবে মায়ের মত শ্বাশুড়িকে কথাগুলো বলে দিবেন।
    কারণ একমাত্র তার শ্বশুড়ি পারবেন তার ছেলেকে নষ্ট হওয়া থেকে ফেরাতে।
    কিন্তু ইদানিং চাঁদনী বানুর শরীর বেশি ভালো যাচ্ছে না।
    বলতে গিয়েও দিনশেষে চাঁদনী বানুর কথা ভেবে চুপ থাকেন।
    সুমনার ইদানিং এক একটা দিন বছরের মতো মনে হয়।
    সাইদুরের মৃত্যুর পর থেকে
    আসেপাশের মানুষজনের ফিসফিসানি বেড়ে গেছে।
    হয়তো কিছু দিনের মধ্যে তার গায়ে অলক্ষী অপেয়া তকমা লেগে যাবে।
    অবশ্য তাতে সুমনার কিছু আসে যায় না।
    আল্লাহ্ তায়ালা এই মুহূর্তে তার কঠিন পরীক্ষা নিচ্ছে।
    হয়তো সব ঠিক হয়ে যাবে এই আসায় বুক বেঁধে রয়েছেন।
    #চলবে।

    নোটঃ আন্তরিক ভাবে দুঃখিত এতদিন গল্প না দিতে পরায়।
    আসলে ইদানিং শরীরের অবস্থা বেশি ভালো যাচ্ছে না।
    হাত পা এতো ব্যথা করে যে
    লেখার মতো শক্তি পায় না।
    এরমধ্যে আবার দুইদিন আগে গ্রামের বাড়িতে এসেছি।
    সব মিলিয়ে নাজেহাল অবস্থা।
    তবে এরপর থেকে নিয়মিত গল্প দিতে চেষ্টা করব।

    বিঃদ্রঃঃ লেখার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন না হলে ভুলগুলো ধরিয়ে দিবেন।
    লেখাটা ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন।

    #চলবে

    15
    11 Comments
Skip to toolbar