Profile Photo

আহমেদ হানিফOffline

  • Hanif
  • Profile picture of আহমেদ হানিফ

    আহমেদ হানিফ

    4 years, 8 months ago

    জীবনের গল্প!
    আহমেদ হানিফ।

    কত জীবনের গল্প জমে আছে,
    অজানা পাণ্ডুলিপির পাতার আবরণে-
    কত দূর ফেলে আসা রাস্তা,
    কত মানুষের সুখ খোঁজার নিদারুণ কষ্ট।
    শহরের গলিতে কত বাহারি ভোজের পসরা,
    জীবিকাহীন মানুষের প্রবেশ নিষেধ,
    বস্ত্রহীন ভবঘুরে মানুষের কদর নেই-
    খদ্দরের রুচিভেদে কত আয়োজন।
    ওরা মানুষের সমাজের প্রীতির কথা বলে,
    গোলপাতার ছাউনির মানুষেরা গণ্য নয়-
    বড় বাবুদের কত শত পদ,
    কতকের জন্য খুনের আয়োজন যত্রতত্র।
    প্রেমিক পু্রুষের জিহ্বায় ভোগের লালা,
    ষোড়শী জানে না-
    মোলায়েম স্পর্শে শত চাতুরতা,
    আবারো সভ্যদের সভাসদে নীতিকথার চর্চা।
    মানুষের জীবনের গল্প থেমে যায়,
    রক্তের ধারার চলাচল বন্ধেই মৃত মানুষ,
    মাথার উপরে ঋণের বোঝা-
    আত্মীয়দের সম্পত্তি তালাশ সর্বত্র।
    বাবুদের পায়ের নিচে পিষ্ট মানুষ,
    নীতির বিচারালয়ে দরকষাকষি বিজ্ঞ মানুষের-
    হবে না বিচার,
    ছোট জাতের মননের বেদনা সম্পূর্ণ থাক অজানায়,
    নামাজের গৃহে কিংবা দেবালয়ে স্বার্থের ধান্ধা,
    মানুষ নেই কোথাও!
    মানুষের আবরণে যতসব অমানুষ।
    বহুদূরে চলেছি আজ একা-
    ধরেছি যাযাবর বেশ,
    কত জীবনের গল্প জমে আছে,
    অজানা পাণ্ডুলিপির পাতার আবরণে-
    কত দূর ফেলে আসা রাস্তা,
    সুখের আয়োজনে কত পথের পিছনে আসা,
    আর কত দূর জানিনা গমন!
    মানুষের কোনো সমাজের দেখা ফেলে-
    বিচার বসাবো যত অমানুষের।

    10
    5 Comments
Skip to toolbar