Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    • 5 years, 1 month ago

    “শূন্যতা পূর্ণতা”
    -পি.কে. সরকার

    ওহে শ্রেষ্ঠ প্রাণ-
    কণ্ঠে কেনো বেদনার গান?
    ভাবছো কি-
    একা হয়ে গেছ তুমি!
    আর একটু দেখবে ভেবে…
    এসেছো তুমি কার সাথে?
    একা তুমি হও আগে,
    তবে তুমি সবাইকে পাবে।

    ভাবছো কি-
    কিছুই ভবে পাওনি তুমি!
    আর একটু দেখবে ভেবে…
    এ সৃষ্টিকে তুমি কি দিলে?
    দিতে শুরু করো আগে,
    তবে তুমি সব পাবে।

    ভাবছো কি-
    কিছুই পারো না তুমি!
    আর একটু দেখবে ভেবে…
    কি গুণ তোমার আছে?
    সে গুণ তুমি খোঁজো আগে,
    তবে তুমিও পারবে।

    ভাবছো কি-
    দুঃখী হয়ে গেছ তুমি!
    আর একটু দেখবে ভেবে…
    কি সে তোমায় সুখ লাগে?
    সেই কর্ম তুমি করো আগে,
    তবে ফল রুপে সুখ পাবে।

    ভাবছো কি-
    ক্ষণস্থায়ী শুধুই তুমি!
    আর একটু দেখবে ভেবে…
    চিরস্থায়ী কে এই ধরাতে?
    জীব সেবা করো আগে,
    তবে তুমি অমর হবে।

    ভাবছো কি-
    শূন্য হয়ে গেছ তুমি!
    আর একটু দেখবে ভেবে…
    শুরু হয় কোথা থেকে?
    শূন্য হও তুমি আগে,
    তবে তুমি পূর্ণ হবে।
    সুখ দুঃখ ক্ষণস্থায়ী,
    জীবনটা দম দেওয়া ঘড়ি।

    13
    8 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar