Profile Photo

Md. Safi MahmudOffline

  • safimahmud
  • Profile picture of Md. Safi Mahmud

    Md. Safi Mahmud

    4 years, 8 months ago

    উপদেশ মূলক গল্প-৯
    একদিন এক কৃষকের গাধা গভীর কুয়ায় পড়ে গেলো। গাধাটা করুণ সুরে কেঁদে কৃষকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালাতে লাগলো।
    কৃষক ভাবলো যেহেতু গাধাটা বৃদ্ধ হয়ে গেছে, কাজেই একে উদ্ধারের ঝামেলায় না গিয়ে মাটি ফেলে কুয়ার মাঝেই কবর দিয়ে ফেললেই ল্যাঠা চুকে যায়।
    কাজেই কৃষক শাবল দিয়ে মাটি ফেলতে লাগলো গাধার উপর। প্রথমে গাধা ঘটনা আঁচ করতে পেরে চিৎকার করে গলা ফাঁটিয়ে কাঁদতে লাগলো। কিন্তু কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেলো।
    কৃষক এই নিরবতার কারণ উদ্ঘাটন করতে গিয়ে কুয়ার ভিতর উঁকি দিয়ে অবাক হয়ে গেলো। প্রতিবার যে ই গাধাটার উপর মাটি ফেলা হয়েছে, সে তা পিঠ ঝাড়া দিয়ে ফেলে দিয়ে সেই মাটিকে ধাপ বানিয়ে একধাপ একধাপ করে বেশ
    খানিকটা উপরে উঠে এসেছে।
    এটা দেখে কৃষক আরো মাটি ফেললো এবং পরিশেষে গাধাটা বের হয়ে আসলো কুয়া থেকে।

    আমাদের জীবনও ঠিক এমনই, প্রতিটি সমস্যাই আসলে সমাধানের একটি করে ধাপ, যদি আপনি তা কাজে লাগানোর মতো ইতিবাচক য়ে থাকেন। যেকোন কঠিন কাজে
    কোনো একদিন সফলতা সম্ভব, যদি না আপনি হাল ছেড়ে দেন।

    অনেক ভেবে আজকে গল্পটি লিখলাম।
    ধন্যবাদ

    9
    5 Comments

Md. Safi Mahmud

তরুণ লেখক

আমি আমাকে আমার আমিতে অসমাপ্তি, আজীবন অটুট অবিচল

Skip to toolbar