Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    • 5 years, 1 month ago

    “বলো ধন্য আমি”
    -পি.কে. সরকার

    নগ্ন মায়ায় মগ্ন হয়ে,
    মত্ত মাতাল মায়াবী মোহে।
    যৌবনোদয়ের উন্মাদনায়,
    স্বপ্ন বুনেছি বিশালকায়,
    ডুব দিয়েছি বিশালতায়।
    চলেছি ছুটে দিক দিগন্তে,
    উড়েছি ঐ নীল অম্বরে,
    সুখের আশায় পরবাসে।
    দিলেম পাড়ি অথৈ সাগর,
    আশা ওপাড়ে সুখ বাসর।
    অট্টালিকার ঠাণ্ডা ঘরে,
    সুখ তুমি কি ঘুমিয়ে তবে!
    ক্ষমতার ঐ আসন জুড়ে,
    সুখ বসে কি চুপটি করে!
    হাজার সুখের বাজার ঘুরে,
    সুখ তোমায় পেলেম খুঁজে।
    বাড়ির পাশে নদীর ধারে,
    সাদা সাদা কাশফুলে।
    সুখ তোমায় পেলেম খুঁজে,
    নীল গগনের শুভ্র মেঘে,
    নদীর জলে পা ভেজায়ে,
    নগ্ন পায়ে নরম ঘাসে।
    প্রকৃতি আমায় বললো ডেকে,
    “এখন তোমায় কেমন লাগে?
    তোমার তরে অপার সৃষ্টি,
    বন্ধ কেনো তোমার দৃষ্টি?
    সুখ সাজানো থরে থরে,
    দেখো তুমি নয়ন মেলে।
    সুখ খুঁজলে পাবে খুঁজে,
    সুখ যে তোমার হৃদয় মাঝে।”
    হৃদয় আমায় বললো ডেকে,
    ” বলো ধন্য আমি, ধন্য আমি,
    এ মহান সৃষ্টির অংশ তুমি।”

    12
    6 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar