Profile Photo

মোঃ বায়েজীদOffline

  • Bayejid
  • Profile picture of মোঃ বায়েজীদ

    মোঃ বায়েজীদ

    5 years, 3 months ago

    “অতনু”
    বায়েজীদ
    তখন অন্ধকার আরো হবে ঘন।
    কালো ছায়ার মাঝে আসবে নেমে কালো!
    কোনো কথা নয় শুধু ঝিঁঝিঁর আজান,
    অতনু তোমার কান্না গিলেছে শ্রবণ।

    আমাদের কতো কথা কিছুও কেন নেই,
    ইচ্ছের নদী ভরা ঢেউ আর ঢেউ!
    আমাদের হাসি মুখে বিদায়ের দাবি!
    দুমরে মুচড়ে ওঠে এ বুকের ছাতি।

    এখন অন্ধকারে অতনু তোমায়,
    দিলাম বিদায় যেনো কাপে না হৃদয়।
    আমিও কাঁদতে চাই তুমিও কাঁদো
    ঝিঁঝিঁ আর অন্ধকার সব ঢেকে রেখো!

    অতনু,
    তোমার জন্যে কেউ যদি কাঁদে,
    “দেখা হবে?” এ প্রশ্ন করবে না তাকে।

    7
    3 Comments
Skip to toolbar