-
মনখারাপ করছে জানো, ঠিক মনখারাপ না, কেমন একটা শূন্যতাবোধ হচ্ছে। ভাঙা মাটির পাত্রে একটা পয়সা ফেললে যেমন একটা শূন্যতার শব্দ হয় শুনেছ? সেরকম। তুমি বলবে, এটাই স্বাভাবিক, আর একটু পরে একটা মানুষ পৃথিবী থেকে চলে যাবে, তার সমস্ত বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, প্রিয় সাইকেলটা, সেই যে লাল ডায়ারিটার কটা পাতা বাকি এখনো, আলু-গোস দিয়ে গরম গরম ভাতের গন্ধটা, তার ঘরের মাথার দিকের জানলাটার পাল্লায় আঁকা তার প্রথম ছবি, একটা নিরিবিলি গ্রামের বাড়ি, তার একটা নিজস্ব নদী, দেয়ালে পলেস্তারা খসে খসে তৈরি হওয়া একটা আজগুবি দেশের ম্যাপ, তার মায়ের সবুজ ছাপা শাড়িটা, বাবার ছাইদান, সব ফেলে সে টুকুস করে একটু পরে মরে যাবে, মনখারাপ হওয়ার কথা।
রক্তশালুক- A Storybook By Hasnat Showrov
11 Comments-
একআকাশ ভালোবাসা ভাই @tanvir3
-
খুব সুন্দর। “দেয়ালে পলেস্তারা খসে খসে তৈরি হওয়া একটা আজগুবি দেশের ম্যাপ,” লেখাটি পড়ে আমার ছেলেবেলার এক স্মৃতি মনে পড়ল। ছেলেবেলায় আমার ঘরের দেয়ালে পলেস্তারা খসে পড়ার পর আমিও পৃথিবীর মানচিত্রের সাথে মেলাবার চেষ্টা করি, মাঝে মাঝে স্কেল দিয়ে খুচিয়ে নিজে থেকেও আকার চেষ্টা করি কিছু। এ জন্যে বকুনিও খেয়েছি অনেক। তবে এক সময় গিয়ে দেখতে আজগুবি দেশের ম্যাপ হলেও এখন মনে হয় আমার কল্পনা রাজ্যের মানচিত্র ছিল। শুভেচ্ছা নেবেন লেখক।
-
ধন্যবাদ। ভালোবাসা জানবেন। সাথে বইটি পড়ার আমন্ত্রণ রইল। এই সব অনুভূতির গল্পে আপনার দেখা হয়ে যেতে পারে চেনা পরিবেশের চেনা মানুষজনের সঙ্গে। @drako
Friends
ইফতিশা খানম
@eftishakhanam
জিকরুল ইসলাম
@zikrul
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
তাজুল ইসলাম তন্ময়
@tazulumgmail-com
সাব্বির হোসেন।
@shadowhunter3d
ফরহাদ আহমেদ
@forhad2004
অসীম রহমান
@ashim_rahman
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
AdabenTatali
@adabentatali



লেখাগুলোতে একটা স্বাদ খুঁজে পাই