Profile Photo

Omore Faruk RaulOffline

  • Omore-Faruk-Raul
  • Profile picture of Omore Faruk Raul

    Omore Faruk Raul

    • 5 years, 1 month ago

    আমি হই তোমার প্রহরী
    তোলপাড় করা তোষণের দহন,
    পরবাসী অরিন্দম যার পীড়ক এক এলোকেশী ;
    এক বিহঙ্গ লতা !
    একুশ পেরোনো আটপৌরে মায়াবতীর কসম
    সে স্মৃতিভ্রম , অসাড় এক দিবাস্বপ্নের নিকৃষ্ট জলেশ্বরী
    চুম্বনের তীর্থবাসে দম ঠাসা তীব্র হাহাকার –
    এক ধর্মত মৃন্ময়ী !
    আমি তার বখতিয়ার , মধ্যরাতের উন্মাদ কামুক শুকদেব
    হয়তো রাধিকায় মত্ত ধর্মসাক্ষীর পরবাদ ;
    বিথারে ছুটে চলা আগুনের গোলা আর তার তপ্ত ভাপে ভাঁজা ঘোড়ার খুঁড় ,
    খণ্ডিত বুনোট মগজের চার আনার জানোয়ার ।

    আচ্ছা –
    ঝরে পড়া পাতার মতন কেন অসহায় বিহঙ্গ লতারা?
    ওরা কি বদলায় না ?
    প্রহরীর উদ্দাম বুকের দময়ন্তী হয়ে কি টিকে থাকা যায় না ?
    বোধহয় না !
    কিন্তু তাতে কি –
    না দেখা প্রণয়ীরে তব ভালবাসা যায় ,
    লুকিয়ে থাকা রাণীর সমাচ্ছনে যক্ষের ধনের মজুতদারের মতন ম্যাড়ম্যাড় হাঁসফাঁস
    প্রথাভাঙ্গা আকুতি হয়ে শুন্যে ঘোরপাক খায় ।
    দুর্ভেদ্য বেড়াজালে বিচ্ছিন্ন হওয়া প্রহরী জানে –
    বিহঙ্গ লতারাও নেফারতিতি হয় ।

    ( ০৪/১০/২০২১ )

    12
    5 Comments
Skip to toolbar