Profile Photo

আহমেদ হানিফOffline

  • Hanif
  • Profile picture of আহমেদ হানিফ

    আহমেদ হানিফ

    4 years, 8 months ago

    ছুটি!
    আহমেদ হানিফ।

    মুসাফিরখানায় পূর্ণোদর আহারের আয়োজনে,
    নিষ্ফল আবেদন-
    যাপিত জীবনে লেফাফাদুরস্তি!
    দৈন্যদশা উন্মোচনে কিংবা শহরের চাকচিক্যে!-
    জীবসত্তা অসহায়,সকরুণ!!
    আমার প্রতিচ্ছায়ায় আমি নই-
    কতক মানুষের অবিকল কল্পিত আত্মা,
    মা,বাবা,ভাই-বোন-
    আর কতক পরিজনে অশোভন বন্ধন।
    পারিপাট্য জীবনের খেয়ালে-
    পরার্থ চিন্তনে এই সংসারে,
    আমি মুসাফির!
    অপ্রতিভ জীবনের যৌবনোদয়-
    আজ প্রৌঢ়ত্বের দাওয়াতে আমন্ত্রিত!
    নির্জীবতায় হালখাতা খুলেছি জীবনের,
    আর কতক সময়!
    স্তম্ভিত করে জীবনের প্রস্থান!
    মহাপ্রয়াণ!
    মহানন্দে বেঁচে থাকা প্রাণে,আমার মিল নেই-
    এই বসুধায় কাতর চিত্তে বসবাস!
    সমরাঙ্গনে বারণীয়-
    আমি মহাপুরুষ নই,জাগতিক মোহে বেঁচে থাকা সত্তা।
    প্রতিকার ফরমাশে,
    কত গুণীর গুণবন্ত জবাব,
    আমি অসহায়,মৃতপ্রায় দেহাঙ্গ!
    ছুটি চাই!
    সংসার কর্মে,এই জীবনে।
    মহামিলন দিবসে আবার দেখা হবে-
    এই ক্ষণে,
    চিরবিদায়ের ডাক এসেছে-
    কূজনে কিংবা জনশূন্যে-
    আমার ছুটি চাই।
    ছুটি!

    8
    4 Comments
Skip to toolbar