Profile Photo

এসকে হেলালOffline

  • SkHelal
  • Profile picture of এসকে হেলাল

    এসকে হেলাল

    4 years, 11 months ago

    সুপ্রিয় তুলট লেখকমঞ্চ এর লেখক সকল, আসসালামু আলাইকুম। এই লেখক মঞ্চে আজকে আমার লেখা একটা কবিতা প্রথম শেয়ার করলাম।
    আপনাদের সুচিন্তিত মতামত পেলে নিজেকে ধন্য মনে করবো। —-

    ★★★★★★★★★★
    তোমাতেই খুঁজি সুখ
    -এসকে এম হেলাল উদ্দিন

    সন্ধ্যার আকাশে গোধূলি লাল ছুঁয়েছে
    অপরুপ সাজে সেজেছে যেন প্রকৃতি
    প্রিয়ার কথা খুব পড়ছে মনে এমন সাজ সন্ধায়
    ভাসছে শুধু মনের মাঝে ফেলা আসা শত স্মৃতি।

    স্বপ্ল আলোর মাঝে যেন এক চন্দ্র রেখা
    দিচ্ছে উঁকি মন আকাশে,পাবো বুঝি তার দেখা
    বৃক্ষের ডগার কলম হাতে,অদূরেই জ্বলছে কাঠির ধুপ –
    পাতায় পাতায় লিখবো আজ প্রেয়সীর রূপ।

    শরতের ভেলায় চড়ে যেমন আসে কাশফুল,
    খুব ঘন আর কৃষ্ণ কালো আমার প্রিয়ার চুল।
    নানা রংয়ের ফুলের মাঝে গোলাপ যেমন ফোটে
    মন ভরানো হাসি তেমন আমার প্রিয়ার ঠোঁটে।

    হীরা চুনি মণিমুক্তা রুপা পিতল আর স্বর্ণ
    মনের মত প্রিয়া আমার, রং তার শ্যামবর্ণ।
    বেশি কিছু চাই না, যদি প্রিয়া থাকে আমার পাশে-
    সবচেয়ে সুখি মানুষ আমি,যদি এমনই করে ভালোবাসে ।

    8
    4 Comments
Skip to toolbar