Profile Photo

মেহজাবিন হাসানOffline

  • mehzabinh
  • Profile picture of মেহজাবিন হাসান

    মেহজাবিন হাসান

    4 years, 8 months ago

    “অপারগতা ”
    আমিতো আমার সত্যটাকে নিয়েই
    তোমার সামনে এসেছিলাম।
    বিধাতার দেয়া জ্ঞান ভান্ডারে
    সহজেই তরিয়ে গিয়েছিলাম
    শিক্ষাজীবনের তরীখানি।
    তথাপি মনের গহীনে
    ছিল শুধুই ‌ এক টুকরো
    ছোট্ট ভালোবাসায় পূর্ণ
    কোন এক গৃহ।
    উচ্চাকাঙ্ক্ষা কিংবা নিজের জন্য নিজেকে
    প্রতিষ্ঠায় করিনি কখনো মনোনিবেশ।
    জন্মদাত্রী মায়ের ধৈর্যের সীমাহীনতা,
    শাসন- স্নেহে আবৃত বাবার ভালোবাসায়
    শিখেছিলাম শুধু বাসতে ভালো সবাইকে,
    দিয়ে সব স্বার্থের জলাঞ্জলি।
    তুমি অবিশ্বাস করেছিলে,
    ভেবেছিলে নিতান্তই আমার ছেলে মানুষী আলাপ।
    সময় পরিক্রমায় আমি হয়তোবা
    হব বিশাল কোন পদধারী!
    তাইতো আমার কথাটুকুকে উড়িয়ে দিয়েই
    জড়িয়ে নিয়েছিলে নিজের জীবনে।
    আমিতো আমার ভালোবাসাতেই
    চেয়েছিলাম তোমাদের সবাইকে ভুলাতে,
    ভুলে গিয়ে নিজের যত সাফল্য গাঁথা।
    ঝড়ঝঞ্ঝা সব সামলিয়েছি শুধু আমার ভালবাসার জোরে।
    তবে আজ কেন প্রশ্ন তোলো আমার অপারগতা নিয়ে?
    কেন পারো না মেনে নিতে আমিতো শুধু ভালোবাসাই চেয়েছি।
    চাইনি কোন যশ, প্রতিষ্ঠা।

    12
    6 Comments
Skip to toolbar