-
তুমি নেই
কামাল হোসেনএখন অনেক রাত। তিনটে পঁয়ত্রিশ
বৈচিত্র্যের ঘাড়ে সাওয়ার আজিব ধরিত্রীর
একেক দেশে একেক সময় একই সময়ে।
এখন কেউ প্রিয়তমা স্ত্রীর সাথে সংগমরত
কেউ বা হসপিটালে অবৈধ গর্ভের অনাগত
নিষ্পাপ একটি ভ্রুণ হত্যার প্রস্তুতি নিচ্ছে।
কোন এক বাবা ছেলে হারিয়ে হয়ত কাঁদছে অঝরে।
জাতিসংগে চলছে এখন সাধারণ অধিবেশন।
দিনশেষে পাঠে ক্লান্ত মফস্বলের ছেলেটা বই
হাতে শুয়ে পরেছে পড়ার টেবিলে মনের অজান্তে।
হয়ত আলো আঁধারির জঙ্গলায় ডাকছে হুতুম।
প্রিয়ার হাত ধরে কোন এক প্রিয় সমুদ্র স্নানে।
এতিম ছেলেপুলের মুখে দুমুঠো খাবার যোগাতে
মধ্যবয়সী কোন এক নারী হয়ত এখন অফিসের কাজে।
ক্যাসিনোতে হয়ত কেউ ডলার ঊড়াচ্ছে কাড়ি কাড়ি।
বখে যাওয়া যুবা নেশার আড্ডায় ব্যস্ত এখন বিকৃত যৌনতায়।
প্রভুভক্ত কোন এক বুজুর্গ ব্যস্ত নামাজের ঘরে ।
কেউবা জীবিকার সন্ধানে রেলের অপেক্ষায় দাঁড়িয়ে হাঊড়াতে।
এখন আমার চোখে ঘুম নেই তুমি চলে যাবার পর থেকে।
প্রতিটা রাত মিস করি তোমায়। সেই মূহুর্তগুলো।
আমাদের মেয়েটা ঘুমিয়ে আছে। কোল বালিশটা ডান পাশে।
ও তোমায় খুউব মিস করে। কেন সেদিন চলে গেলে?
আমার বা পা টা নেই আগের মতো – তুমি কী জানো?
ঐ ঘাতক ট্রাক আমাদের বড্ডো একা করে দিল।8 Comments
Friends
এসকে হেলাল
@skhelal
Rakib Rakib
@abdurrakib
Md Ashfak Sayed
@ashfak
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
ইফতিশা খানম
@eftishakhanam
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
মাহ্দী সাকিব
@mahdi-sakib
Foyzur Khan
@foyzur-khan



এভাবে তো ভাবি নি! একই সময় হয়েও ভিন্ন জায়গা, ভিন্ন মানুষের জন্য তা আলাদা সময়। শেষটা তে এসে হোচট খেয়েছি। একটা কষ্ট।
একটা ছোট ব্যাপার যেটা আমার মনে হয়েছে যে “মিস” করা অর্থে বাংলা শব্দের ব্যবহার হয়তো আরো বেশী ভালো লাগতো।