-
ঊষার আভা
“”””””””””””””””
ঝিঝি র ডাক ,ঘোর অন্ধকার,
নিঝুম রাত্রি বলি যাকে।
ধরণী তখন বিপরীতে,
আলোয় ভরিয়ে রাখে।এই গ্রহেই বসতি তোমার,
দুশ্চিন্তা করো ছিন্ন।
আবর্তন টা পূর্ণ হলেই,
অনুভূতি হবে ভিন্ন।হোক হতাশা যতই প্রসারিত,
কেবা ছিল সুখী কবে।
নক্ষত্র আলোয় উদ্ভাসিত হয়ে,
জ্ঞান পূর্ণ হলেই হবে।ক্লেশ গ্লানি তুলে নিয়ে পিঠে,
হাসিতে মুখখানি মাখি।
ওপাশে কালো আজন্ম চাঁদের,
তবুও স্নিগ্ধতা টাই দেখি।অন্যের কাছে নিজের মূল্য,
করি অধিকারবোধে যাচাই।
ক্লান্তিহীন শ্রম, নির্ঘুম রাত,
শুধু আত্মসম্মান টা বাচাই।এবার না হয় হাল ছেড়ে দেবো,
হাওয়া পথ দেখাবে বলে।
আমার শব্দ অহংকারী তবু,
শুধু নিজের কথাতেই চলে।।7 Comments
Friends
Kazi Fahim hossin
@fahim6542
স্মৃতি রানী রত্না
@srratna1990
Nipun Chandra
@nipunch
প্রান্তিক কল্লোল
@prantikkollol
Shoriful Shoron
@shoriful-shoron
আবির আহমেদ পিয়াস
@abir101
Shah Kamal
@kuriparahs112384
Md. Safi Mahmud
@safimahmud
আবির হাসান সায়েম
@abir-hassan-sayem



প্রকৃতিকে তুলে ধরা কবির মহান কাজ। অভিনন্দন।