-
“অব্যক্ত আর্তনাদ”
“বিধি কেন আমায় তাকদীরের বাঁধনে বস্তুজগতে বাঁধলো,
জীবদেহের কর্মদোষে কি মুসাফির পথ হারাল?”
আমি গুণে না মানে ভালো?আমি তো বোকা এক মোমবাতির আলো। মোমবাতি হলেও তো ভালো হতো, হয়তো নিজেকে নিঃস্ব করে অপরের উপযুক্ত সময়ের বন্ধু হতাম। আজ শিখা হয়েছি বলে , আমার জন্য মোম নিঃস্ব হয়ে যায়। আত্ম বিলীন করে দেয়। আমি কি করছি না অন্যায়, অপরাধ বা শোষণ? মোমের শরীর ধারণ করেই তো আমি আত্মপ্রকাশ করি,জন্ম নিয়ে যেন আত্মহত্যা করি।
মোহ সে আবার কেমন খেয়াল?মোমবাতি হয়ে তো আর মানব হৃদয় পাই নি, বুঝবো কেমনে? শ্রেষ্ঠকূলে জন্ম নিয়ে এর অনুভূতি নিলাম, কিন্তু আদৌ কি উপলব্ধি করলাম? করবো কেমনে, বেয়াড়া হৃদয়তো এক দুষ্কৃতকারীর গোলাম। ওর জন্য আজ জন্মান্তরে ফাসলাম। আমি আবার ফিরে আসবো, তোমাদের ঋণ শোধ করতে। যতটুকু উপলব্ধি করেছি তোমাদের ভালোবাসা, আমার আত্মা সেই অনুভবেই তোমাদের খুঁজে নিবে। হয়তো বৃক্ষ হয়ে বাতাস দিবো পাখি হয়ে গান করবো, হয়তো নানা রুপেই প্রায়শ্চিত্ত করবো । আমার আত্মা বিশ্বাসঘাতকতা করবে না।
জীবনের শুন্য পাতাটাকে বিধি কর্ম দিয়ে রচনা করতে দিয়েছ! তবে তোমাকে নিরাশ করবো না। হয়ত পুলকিত হৃদয়ে রচনা করবো অথবা প্রায়শ্চিত্তে সংশোধন করবো। কিন্তু জীবনের শুন্য পাতাটা আমাকে লিখতে দিয়ো। বিষাদ সাগরে হাবুডুবু খাওয়া আত্মাগুলোর আর্তনাদ,গগণ ভেদ করে যাক।~ তানভীর তীব্র
11 Comments
Friends
Sorufa Soru
@shopner-balika
Apurba Saha
@apurba-saha
Sam E Jahan Upoma
@samejahanpoma
আশ্রাফুজ জামান তানবীন
@ashrafujjaman001
Shohag arnob
@shohagarnobgmail-com
অরিন্দম সাইফুল্লাহ
@arindam-saifullah
নিশাত আনজুম
@nishathunzom
মীর অনাবিল
@miranabil
মেহাস হালদার
@mehedi-mihi



“শ্রেষ্ঠকূলে জন্ম নিয়ে এর অনুভূতি নিলাম, কিন্তু আদৌ কি উপলব্ধি করলাম?” প্রশ্নটা খুব সুন্দর করেছেন বন্ধু। যদি উপলব্ধি হয় তবে এ মানব জনম স্বার্থক। শুভেচ্ছা নেবেন।