Profile Photo

Jewel hazariOffline

  • jewel@50
  • Profile picture of Jewel hazari

    Jewel hazari

    4 years, 10 months ago

    শিখলাম
    “””””””””””””
    আমি শুধুই শিখলাম,
    আর জীবনের পথে পথে হাঁটলাম।
    শুধু জ্ঞানোজ্জল,
    শিক্ষকের কাছ থেকেই নয়।
    আমার শিক্ষা,
    জীবনের পরোতে পরোতে হয়।
    বিবর্ণ আর পরিচয় হীন মানুষ গুলো,
    আমাকে কত কিছুই না শিখিয়ে দিল।
    চৌদ্দ বছরের,
    জেল খাটা কয়েদির গল্প।
    অথবা ক্যান্সারে আক্রান্ত,
    গরিব মায়ের বেঁচে থাকার সাধ অল্প।
    রাজনীতিকের,
    ক্ষমতার মোহে চক্রান্ত।
    অথবা গরীব কৃষকের,
    বাঁচে থাকার লড়াই প্রাণান্ত।
    কলেজের সেই বুড়ো দারোয়ান,
    কিংবা গলির মোড়ে চা দোকান।
    অথবা আমার বন্ধু রজব আলী।
    সেও ছিল,
    এক বিশাল জ্ঞানের গলি।
    যে কিনা স্কুল শেষে,
    আশ্রয়দাতার বাড়িতে,
    ঝিয়ের কাজ করে গেছে,
    মৃদু হাসিতে।
    এই পুরোনো শহরের,
    গলিপথের অন্ধ ভিক্ষুক।
    সেও আমায় শিখিয়েছে অনিচ্ছুক।
    মিথ্যে বাহবা’র চেয়ে,
    কুটিল কুৎসিত বিদ্রুপ।
    আমি তাতেও শিখেছি,নিশ্চুপ।
    ছেঁড়াফাটা জামাওয়ালা মানুষগুলো।
    তাদের গুপ্ত কথা,
    মুক্ত করে আমায় শেখালো।
    জীবনযুদ্ধে হেরে যাওয়া,মুক্তিযোদ্ধা।
    অথবা আমার গ্রামের,
    স্বল্পবাক গরীব বৃদ্ধা।
    নির্দ্বিধায় অকৃপণ,
    যা শিখিয়েছে আমায়।
    একজীবনে দিতে পারবনা,
    তাদের সে দায়।
    কিংবা বাঁক খাওয়া রাস্তায়,
    হেঁটে যেতে যেতে।
    শিখেছি ছুরির ফলার চেয়েও,
    আরো ধারালো হতে।
    আবার শিখেছি,
    পোড়া সিগারেটের মতো,
    নিজেকেই নগন্য,
    ভাবা যায় যত।
    শুন্য প্রান্তর,
    ছিল আমার চারণভূমি।
    দীর্ঘ অপেক্ষায় ও,
    কখনো ক্লান্ত হইনি আমি।
    দুঃখ কষ্ট ব্যথা,
    আমার মমতাময়ী মা,
    শিখিয়ে গেছে আমায়,
    শুধু করিতে ক্ষমা।
    ভয়ঙ্কর দরিদ্রতায় শিখলাম আমি,
    সহ্য সীমা,বাড়াতে পারাটাই দামি।
    তারকা খচিত অবিচল সেনাপতি,
    শেখালো,শৃঙ্খলা ছাড়লেই,
    হবে জীবনে দুর্গতি।
    আমি আমার,
    জন্মশহর থেকে নির্বাসিত হয়ে,
    অনেক হৃদয় ছেঁড়া,গ্রাম পার হয়ে,
    দোলনা থেকে গোরস্থান ছাড়িয়ে,
    কুঁড়েঘর আর মসজিদ পেরিয়ে,
    এখন আমি,এই এখানে দাঁড়িয়ে।
    আদমের চেয়েও ভীষণ,
    বিবস্ত্র আমি আজ।
    অভিজাত দর্জির,
    নেই কোন কাজ।
    আমার দাঁতে কাঁটা,এই কলমে,
    আমিই লিখলাম আমার,
    শিক্ষাগুলোর কথা সম্ভ্রমে।
    তোমাদের আমার,
    কিছুই শেখানোর নাই।
    তোমাদের কাছেই,
    আমি আরো শিখতে চাই।।

    9
    8 Comments
Skip to toolbar