-
#ধারাবাহিক
একমুঠো জোনাকি (পর্ব-০৪)
~ আবির হাসান সায়েম“এই আবির ওঠ। আবির স্যার এসেছেন। ওঠ। ”
আমি চোখ মেললাম। আমার চোখের উপর আলোর বর্জ্যপাত হলো। মাথায় সূক্ষ্ম ব্যাথা হচ্ছে। পুরো ঘর আলোতে ঝলমল করছে। আমি চোখ বন্ধ থাকা অবস্থাতেই বললাম,
“আলো নিভিয়ে দাও। ”
ডাক্তারের সাথে আসা নার্স গিয়ে বাতি নিভিয়ে দিলেন । আমি চোখ মেললাম।
ডাক্তার সাহেব আমার দিকে তাকিয়ে আছেন। খুব সূক্ষ্ম দৃষ্টিতে।
“কেমন আছেন? ”
“জ্বি ভালো। ”
“জ্বর কি এসেছিলো আর?”
“না আসে নি। কিন্তু স্যার আমার আসলে হয়েছে কি একটু বুঝিয়ে বলবেন?”
” আপনার নিউমনিয়া হয়েছে। এবং টেস্ট করে দেখা গেছে আলসারও আছে- তেমন ছড়ায় নি কিন্তু নিউমনিয়া আপনাকে বেশ ভালোভাবে জড়িয়ে ধরেছে। ষোলটা ইঞ্জেকশন দেয়ার লাগবে। ”
” আমি এখন মোটামুটি সুস্থ। আমি কি বাসায় যেতে পারি?এসে এসে ইঞ্জেকশন দিয়ে যাবো?”
“না, মোটেই না। আপনাকে আরোও তিন দিন অবজারভেশনে রাখতে হবে। কালকে রাতে মাত্র আপনার জ্ঞান ফিরেছে, আপনি কিভাবে বাড়ি যেতে চান বলুন তো?”
আমি কিছুই বললাম না। ডাক্তার সাহেব যাবার আগে বললেন,
“আপনি খুব ভাগ্যবান। এইরকম ফ্রেন্ড পাওয়া আজ-কাল কার যুগে খুবই কঠিন…….
ডাক্তার সাহেব হয়তো আরোও কিছু বলতেন কিন্তু আমি তাকে থামিয়ে দিয়ে বললাম,
“স্যার অন্যসময় কথা কথা হবে, এখন আমার ঘুমে চোখ ফেঁটে যাচ্ছে। ”
ডাক্তার সাহেব তাড়াতাড়ি ফাইলে নার্সের কাছে দিয়ে চলে গেলেন। একটু লজ্জাই হয়তো পেয়েছেন। আমি চোখ বন্ধ করতেই একহ্রাস আঁধার নেমে এলো চোখে৷
ঘুম ভেঙে গেলো তীব্র ব্যাথায়৷ একটা নার্স আমার পাশে দাঁড়ানো। আমি বললাম,
“হাতটা খুব ব্যাথা করছে৷ ”
“জ্বি, সেলাইনের মাধ্যমে ইঞ্জেকশন দেয়া হচ্ছে৷ আমি স্পিডটা কমিয়ে দিচ্ছি। ”
নার্স সেলাইনের পাইপে লাগানো একটা সাদা গোল কি যেনো ঘুরালেন।
“এখন আরাম পাচ্ছেন? ”
“কিছুটা। না অনেকটা। ”
নার্স হাসি মুখে বললেন,
“আপনার বান্ধুবী বাসায় গিয়েছেন৷ আজ আর আসবেন না। কাল আসবেন বলেছেন। ”
“ওহ আচ্ছা। ধন্যবাদ। ”
দেয়াল ঘড়িতে বাজে -৯ঃ৪৫ p.m। নার্স যাবার আগে একটা সুইচ দেখিয়ে দিয়ে গেলেন। আমার মাথার পাশেই বেডের সাথে লাগানো একটা সুইচ। এই সুইচে চাপ দিলেই কোন না কোন নার্স বা ওয়ার্ড এসে পরবে। আমার তো চোখ কপালে উঠার মতো অবস্থা। রাজকীয় কারবার সব। এইসব হস্পিটালের বিলটাও বেশ রাজকীয় হয়। আমার কাছে সব মিলিয়ে হয়তো পনেরোশত টাকা আছে৷ টাকা নিয়ে চিন্তা করার কিছু নেই, শিলা নিশ্চই জানে আমার আর্থিক অবস্থার কথা। মামা -মামীকে একটা ফোন করার দরকার। সমস্যা হলো মামাতো ভাই কাদেরের সামনে এস.এস.সি পরীক্ষা। সে আমাকে খুব পছন্দ করে৷ সে যদি শুনে যে, আমি হাসপাতালে তাহলে, পরীক্ষা বাদ দিয়ে আমাকে দেখতে রওনা দিবে৷ সাথে রওনা দিবেন মামী। মামা চেষ্টা করবেন আটকাতে কিন্তু না পেরে সেও তাদের সাথে যোগ দিবেন। কাদের পরীক্ষা না দিলে বিশাল ক্ষতি হয়ে যাবে। যে পরিবারটা আমাকে এতো ভালোবাসে, তাদের জন্য হলেও কিছু মিথ্যা বলতে হবে। কিছু বিশেষ পরিস্থিতিতে মিথ্যা,সত্যার চেয়েও বেশি উত্তম।
“হ্যালো, মামা। আসসালামু আলাইকুম। ”
“ওয়ালাইকুম। শেষমেষ মনে পরল আমাদের কথা?”
” মামা রাগ করবেন না। আপনারা কেমন আছেন?”
” সবাই ভালো, তোর কি অবস্থা?”
” জ্বি ভালো। ”
” কেমন ভালো? ”
“জি বেশ ভালো। ”
“তোর না পেটে ব্যাথা উঠত, ওইটাও চলে গেছে? ”
“হ্যা, আমার বাসার পাশে একটা ফার্মেসী আছে। ওইখানে একটা ডাক্তার বসেন – ডা. মতিয়ূর রহমান। আমাকে এক ফাইল ঔষধ দিলেন। খাওয়ার তিন-চার দিনের মধ্যেই ব্যাথা একদম সেঁড়ে গেলো। ”
মামার হাসির শব্দ শোনা গেলো। তিনি হাসতে হাসতে বললেন,
” ভালোই মিথ্যা বলতে শিখেছিস। ”
আমি আমতা আমতা করে বললাম,
” মানে?”
“আমি কাল দুপুরে তোর নাম্বারে ফোন করেছিলাম। একটা মেয়ে ধরল। সবকিছু আমাকে বলল। ধরা খেয়ে গেলি, আবির?”
মামার হাসির শব্দ আরো বেড়েছে। আমি কিছুই বললাম না। মিথ্যা বলা পাপ আর মিথ্যা বলে সাথে সাথে ধরা পরে যাওয়া আরোও বড় পাপ। এতে মিথ্যারও সম্মান হানি হয়৷
মামা হাসি কিছুটা থামিয়ে বললেন,
” এখন তোর শরীরটা কেমন? ”
“এখন আগের চেয়ে ভালো। আচ্ছা মামা, আপনি কি মামি আর কাদেরকে আমার অবস্থার কথা বলেছেন? ”
মামা গলা নীচে করে বললেন,
“না, কিছু বলি নাই। কাদেরের সামনে পরীক্ষা। তুই তো জানিস ওর পাগলামি, তাই বলি নাই। ”
“ভালো করেছেন। এখন কিছু বলার দরকার নেই। ”
” টাকা পাঠানোর একটা ব্যবস্থা করছি।তুই চিন্তা করিস ন। ”
“না, মামা এখন টাকা লাগবে না। আমার কছে আছে ।”
“আচ্ছা। কালকে যে ফোন ধরেছিলো ওই মেয়েটা কে? ”
“মামা সে আমার বান্ধুবী। আমার সাথে ইউনিভার্সিটিতে পড়ত।”
“শুধুই বান্ধবী নাকি আবার তোদের মধ্যে ইটিস-পিটিদ আছে?”
“না মামা তেমন কিছুই না। মামা আমার প্রচুর মাথা ধরেছে পরে কথা বলবো। দোয়া করবেন। ”
“তুই ভালো কইরা খাওয়া-দাওয়া করিস। নিজের খেয়াল রাখিস।”
[প্রিয় পাঠক, যেহেতু মামা খুলনায় থাকেন তাই তার ভাষা এতোটা প্রমিত হবার কথা না। আমিও প্রথম খুলনার ভাষায় মামার সংলাপগুলো লিখেছিলাম। কয়েকজনকে পড়তে দিয়েছিলাম। তাদের কাছে কয়েকটা শব্দ বুঝতে সমস্যা হবার কারণে, সংলাপ গুলো কথ্য ভাষায় লিখলাম। যাতে আপনাদের পড়তে এবং কল্পনা করতে সহায়তা হয়।]চলবে…..
4 Comments
Friends
Sajibul Alam — সজীবুল আলম
@sajibulalambd
Jabed A Emon
@jabedaemongmail-com
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky
বশির আহমদ
@bashir93
মীর অনাবিল
@miranabil
Maolana Abdullah al mamun
@smmamun21
স্মৃতি রানী রত্না
@srratna1990
Nipun Chandra
@nipunch
Pranto Sarkar
@pranto-sarkar


ধারাবাহিক লিখা ভালই লাগছে