-
বটবৃক্ষ——
লেখা:— “রুবা”বটবৃক্ষ নাকি গাছেদের নিদর্শন —
খরা রোদে পথিক তার ছায়ায় করে অবগাহন।
যতোসব বড়ো বড়ো উপমা তারই জন্য,
অন্যসব উক্তি তার জন্য খুব সামান্য।কিন্তু ছোট্ট স্বর্ণলতা তাকে পায়ে মাড়ায়—
বটবৃক্ষ তার বিস্তারে সদা হয় অসহায় —
সবুজ পাতারা হারায় স্বর্ণলতার তলে,
হলুদ আভা ধিরে ধিরে সবুজকে গ্রাস করে।হাজার বছরের পাওয়া গর্বের পদবী —
লজ্জায় মাথা নুয়ে পরে যায় যেনো সবি।
করতে নাই অহংকার হয় যদি কেউ সামান্য,
ক্ষুদ্র ক্ষমতা ও হয় ঝুঁকি কভু জীবনের জন্য।ছিঁড়ে নেয় যদি কেউ লতাকে বেখেয়ালে —
বটের পাতা ও সাথে পরে ঝরে ঝরে —
পরগাছা হয়েও লতা বটের রাজ্য কাড়ে—
কিছুই না করতে পেরে বট হার মানে তার সামনে—ধূলো জমা বটের পাতা হারিয়ে যায় আড়ালে —
বটও আজ আটকে যায় লতার বেড়াজালে —
বটের বুক চিড়ে লতা পাতাকে ভেদ করে—
নতুন পাতা জন্মালে ও লতা তাই মুচকি হাসে।তবু পাতা বটের জন্য আজীবন জন্মে—
লতার জীবন বাঁচিয়ে যায় জন্ম জন্মান্তরে—
বট অসহায় হয়ে ছায়া দিয়ে যায় –
বাড়ন্ত লতার মাঝেই শেষে নিজেকে হারায়।।4 Comments
Friends
Ekhtiar Uddin
@ekhtiar2003
মো. আবু মোহাদ্দেস
@mohaddesh1967
Md Rizwan Shuvo
@md-rizwan-ullah-shuvo
Abrar Jahin Ratul
@abrar123
অর্পিতা ঐশ্বর্য
@orpita-oyshorjo
Abul Hasan Tuhen
@abulhasantuhen
শোয়েব ইবনে শাহীন
@abir-shoaib
Bishal Dey ( Niloy )
@bishal
পি.কে. সরকার
@pksarker



খুব সুন্দর। শুভেচ্ছা ও স্বাগতম কবি।