-
#ধারাবাহিক
একমুঠো জোনাকি (পর্ব-০৫)রাতের খাবার দিয়ে গেছে। ভাত, ডাল, মুরগির মাংস সাথে সালাদ। সালাদটা বানানো হয়েছে বিন দিয়ে। আমি প্রথমে ভেবেছিলাম, শিমের বিচি। পরে নার্স বললেন,
“এইটা বিন। পেটের জন্য খুব ভালো। ”
এক চামচ সালাদ মুখে দিলাম। কি বিচ্ছিরি স্বাদ। ক্ষিদে মরে গেছে একদম। প্রায় সারাদিনই ঘুমিয়েছি, রাতে ঘুম আসবে না নিশ্চয়ই। একটা গল্পের বই থাকলে পড়া যেত। আমার বেডের পাশে রাখা টেবিলে একটা খবরের কাগজ রাখা। খবরের কাগজটা পড়েই সময় পার করতে হবে। শিলাকে একটা ফোন দেয়া যেতো। কিন্তু ফোনে টাকা নেই। টেবিলে একটা টেলিফোন আছে ঠিকই কিন্তু মনে হয় না বাইরে ফোন করা যাবে। টেলিফোন হোল্ডারের উপরে একটা কাগজে নাম্বার লিখে টেপ দিয়ে আটকানো। বিলিং অফিসের নাম্বার। বিলিং অফিসে একটা কল করা যায়। কত টাকা বিল হলো জানতে খুব ইচ্ছে করছে।
আমি রিসিভার তুলে নাম্বার ডায়েল করলাম।
“হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। বিলিং অফিস থেকে বলছি। বলুন কিভাবে আপনার সাহায্য করতে পারি? ”
” ওয়ালাইকুম আসসালাম। এখন পর্যন্ত আমার কত বিল হয়েছে,তা কি জনতে পারি?”
” স্যার একটু অপেক্ষা করুন আমি চেক করে বলছি। ”
“জ্বি।”
“এখক পর্যন্ত আপনার মোট বিল হয়েছে তেতাল্লিশ হাজার টাকা স্যার। আজ সকালে ত্রিশ হাজার টাকা পে করা হয়েছে। আর ডিউ আছে তেরো হাজার টাকা। ”
” কে টাকা জমা দিয়েছে বলতে পারেন? ”
“জ্বি স্যার, শাহিন চৌধুরী নামক একজম ব্যাক্তির অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করা হয়েছে৷ ”
“ওহ আচ্ছা। ঠিক আছে ধন্যবাদ। ”
“জ্বি স্যার। শুভ রাত্রি। ”
আমি খুটিয়ে পুরো খবরের কাগজটা পড়লাম। রাজনৈতিক চপর চপর আর অর্ধউলঙ্গ কয়েকটা নায়িকার সম্পর্কে লেখা কয়েকটা কলাম ছাড়া আর কিছুই নেই। বিরক্তি ধরে গেছে একদম। বরক্তি আসতে আসতে নীচে নামছে মনে হয়। আচ্ছা বিরক্তি কি প্রবাহমান? পেটে হঠাৎ খুব ব্যাথা শুরু হয়েছে। পুরো ঘর ঘুরছে। আমি লাল বাটনটাতে চাপলাম। কয়েকবার চাপলাম। কেও আসছে না।
ঘুম ভাঙ্গল মাথায় একটা সূক্ষ্ম ব্যাথা নিয়ে। শিলা বসে আছে বেডের পাশে একটা টুলে। আমাকে বলল,
“ঘুম ভাঙ্গেছে তোর? কাল নাকি ব্যাথা উঠেছিলো?”
” হ্যা। পেটে অনেক ব্যাথা হচ্ছিলো। ”
” নার্স বলেছেন আমাকে। ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ানো হয়েছিলো। আলসার হলে নাকি হঠাৎ হঠাৎ ব্যাথা উঠে, কিছু না কিছু খেতে থাকতে হয়। ”
” ওহ আচ্ছা। ঘরটা খুব অন্ধকার,একটু বাতিটা জ্বালিয়ে দে তো। ”
শিলা উঠে গিয়ে বাতি জালিয়ে দিলো। এতক্ষণ চোখে পরেনি, শিলা শাড়ি পরেছে। কালো রঙের শাড়ি। শিলা বেশি ফরসাও না আবার কালোও না বাদামী বর্ণের একটা মেয়ে। আজ তাকে বেশিই বাদামী লাগছে। বাদামী রঙের সাথে কালো -খুব ভালো মানিয়েছে। কপালে একটা টিপ থাকলে ষোলকলা পূর্ণ হত।
আমি জিজ্ঞেস করলাম,
” কোথাও যাবি নাকি?শাড়ি পরেছিস যে?”
” হ্যাঁ বাবা একটা দাওয়াত আছে। তোর খবর নিতে আসলাম আর ব্যাগটা রেখে যেতে আসলাম। ব্যাগ সাথে নিয়ে তো আর দাওয়াতে যাওয়া যায় না। ”
আমি দেখলাম একটা কালো রঙের ব্যাগ রাখা সোফার উপরে।
“ব্যাগে কি আছে?”
“ব্যাগে আমার জামা কাপড়। এক কাপড়ে কতদিন থাকব?”
“তুই কি এইখানে থাকবি?”
“আশ্চর্য, আমি না থাকলে কে থাকবে? ”
“কিন্তু তুই কীভাবে থাকবি?ঘুমাবি কোথায় তুই?”
“সোফায় ঘুমাবো। আমার কোনো সমস্যা হবে না। ”
” তোর থাকার লাগবে না। ”
“কেনো? ”
” কারণ জেনেও না জানার ভান করছিস কেনো?”
” তুই চিল্লাশিস কেনো? ”
“আমি তো চিল্লাছি না। তুই চিল্লাচ্ছিস। আমার সামনের থেকে যা শিলা। ”
শিলা হনহন করে ঘর থেকে বেরিয়ে গেলো। চোখের কাজল গাল বেয়ে গড়িয়ে নীচে নেমে যাচ্ছে। অদ্ভুত এক বক্ররেখার সৃষ্টি হয়েছে। শিলা ব্যাগ ফেলে যাচ্ছে, চাইলে ডাক দিয়ে বলতে পারতাম। কিন্তু ইচ্ছে করল না। ব্যাগটা নিতে হলেও তো সে আরেকবার আসবে৷ ঘুমের ঔষধের ডোজ এখনো কাজ করছে মনে হয়। চোখ ভেঙ্গে রাজ্যের ঘুম নেমে আসছে চোখে। এখন ঘুমুতে ইচ্ছে করছে না। কিন্তু উপায় নেই,ইচ্ছে ছাড়াই অনেক কাজ করতে হয়।চলবে…
5 Comments
Friends
Sajibul Alam — সজীবুল আলম
@sajibulalambd
Jabed A Emon
@jabedaemongmail-com
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky
বশির আহমদ
@bashir93
মীর অনাবিল
@miranabil
Maolana Abdullah al mamun
@smmamun21
স্মৃতি রানী রত্না
@srratna1990
Nipun Chandra
@nipunch
Pranto Sarkar
@pranto-sarkar



keep it up <3