Profile Photo

Jewel hazariOffline

  • jewel@50
  • Profile picture of Jewel hazari

    Jewel hazari

    • 5 years ago

    পাপী
    “””””””
    এমন মানুষ কি আছে ?
    যে বুকের তলে না পোষে যন্ত্রনা।
    নীল কষ্ট গুলো,
    যে কখনো ভুলে না ?
    তবু আমার কণ্ঠেই যত জঞ্জাল,
    জীবনের হিসেবে যত ভুলভাল।
    শৈশব থেকেই,
    রূঢ় বাস্তবের মুখোমুখি বলে।
    এই জীবনের দুর্ভাগ্য,
    খুবই লবণাক্ত।
    সৌভাগ্যরাও, খুবই বিরক্ত।
    মৃত্যুই যেন হবে বিশুদ্ধ যাত্রা,
    জীবনও পাবে এক ভিন্নমাত্রা।
    জানি অন্ধকার পৃথিবীতে,
    আমি একা নই।
    তাইতো এই মুখে,
    নীরবে নিঃশ্বাস নেই,
    আর বেঁচে থাকি।
    শুনি আমার ধমনীতে,
    রক্তের সঞ্চালন।
    হৃদপিন্ডের অবিরত আস্ফালন।
    অনিদ্রা – ঘুমোতে অক্ষম,
    তবু স্বপ্নে বিভোর আমি মোক্ষম।
    নিঃশ্বাস আর দেহের উষ্ণতা,
    রাতের গাড় নিস্তব্ধতা।
    বিষন্ন স্বপ্নে,
    রেনুকা ছাড়ানো গভীর নিনাদ।
    শুধু শঙ্কা,
    চেতনার এই খাঁটি স্বর্ণে,
    বুঝিবা মিশবে খাদ।
    যাবতীয় এইসব দুঃখ আমার,
    অপেক্ষা শুধু,
    অনন্তের ঘরে নিরব মুক্তি পাবার।
    তোমাকে যদি ভালোবেসে,
    জীবনের কয়েকটি অভিশপ্ত পৃষ্ঠা দেই,
    তুমি কি নেবে ?
    যদি নাও, তবে হাত পাতো।
    যদি তোমার কোন প্রশ্নের উত্তরে,
    দেখো আমার মৌনতা আছে,
    তবে বুঝে নিও,
    তোমার প্রতি আমার অগাধ,
    ভালোবাসাও আছে।।

    9
    9 Comments
Skip to toolbar