Profile Photo

rubaOffline

  • Ruba91
  • Profile picture of ruba

    ruba

    • 5 years ago

    “তুমি আসবে বলে”

    তুমি এসো পূব আকাশে,
    সবুজ ঘাসে পা ভিজিয়ে,
    মোর হৃদয় আঁধার ঘোচাতে,
    এসো তুমি ভোরের বেলায়।

    আজও আছি পথ চেয়ে,
    জানিনা তুমি কোন সুদূরে,
    শুধু জানি তুমি আসবে,
    হয়তো কিছু দেরী হবে পথে।

    চেয়ে পথ ভাসি স্বপ্ন ভেলায়,
    শ্রাবণ ঝড়ে স্বপ্নেরা হারায়,
    জানালার ধার ভরেছে চাঁপায়,
    নতুন স্বপ্নে মন দোলে অজানায়।

    চলেছি একা আঁকাবাঁকা পথে,
    হয়তো আবার ও দেখা হবে,
    স্বপ্নের হাতে হাতকরি পরে,
    ছুটবো আবার তোমার সাথে।।

    “রুবা”

    9
    5 Comments
Skip to toolbar