-
#ইচ্ছে
———-
ইচ্ছে ছিল ডানামেলে আকাশপানে উড়বো
ইচ্ছে ছিল চাঁদের দেশে স্বপ্নের বাড়ি গড়বো।
ইচ্ছে ছিল তারার দেশে বসাবো রঙের মেলা
ইচ্ছে ছিল রঙধনু দেখে কাটিয়ে দেবো বেলা।
ইচ্ছে ছিল মঙ্গলগ্রহে গড়বো সুখের নীড়
ইচ্ছে ছিল আকাশপানে দেখবো মেঘের ভীড়।
হায়
ইচ্ছেটার ডানা ভেঙেছে, উড়েনি আকাশপানে
ইচ্ছেটাকে চাঁদ বলেছে থাকিস না আর ধ্যানে।
ইচ্ছেটা আর বসাতে পারেনি তারার দেশে মেলা
ইচ্ছেটা দেখেনি রঙধনু, তাই কাটেনা আর বেলা।
ইচ্ছেটার আজও হয়নি নীড় দুরের ওই মঙ্গলে
ইচ্ছেটার চোখে মেঘ জমেছে, ঠাঁই হলো জঙ্গলে।
ইচ্ছে ছিল, ইচ্ছে আছে, তবু ইচ্ছেতেই রব মস্ত
ইচ্ছের ধরনে, ইচ্ছের মরণ, জানতে হবে দোস্ত।7 Comments
Friends
ভাস্কর
@vaskarchou
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
তুলট ডেস্ক
@toulot
Rejwana Khan
@rejwana-khan
Nushrat Mohima
@nushrat-jahan-mohima



ইচ্ছেরা ডানা মেলুক স্বপ্ন আকাশে। অভিনন্দন।