Profile Photo

Mohammad Al-MamunOffline

  • Mohammad-Al-Mamun-Titu
  • Profile picture of Mohammad Al-Mamun

    Mohammad Al-Mamun

    4 years, 8 months ago

    কথা ও কলমে : মুহাম্মাদ আল-মামুন
    কবিতা :-

    সম্পর্ক
    ————–
    সম্পর্ক এমন এক দ্রবণীয় অদৃশ্য পদার্থ
    যা মনের সাথে একবার মিশ্রন ঘটিলে
    আলাদা করে ফেলা অতীব কঠিনতর
    এটা এমন ভাবে অণু-পরমাণুর সাথে
    মিশে যায় যা দৃশ্যত বুঝা খুবই কষ্টকর।

    এটা নক্ষত্রের মত মহাকাশের সাথে যেমন নিবিড় বন্ধুত্ব
    এটা চাঁদের মত রবি’র সাথে যেমন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে
    এটি নীল আকাশের মত ভূমির সাথে যেমন মিতালি
    এটা সাগরের মত নদীকে যেমন বুকে টেনে নেয়
    এটা বসন্তে কোকিলের গানের মত মনকে আন্দোলিত করে।

    সম্পর্ক এটা কখনো কালবৈশাখী ঝড়, টর্নেডো
    বিচ্ছেদে সব হয়ে যায় চূর্ণ-বিচূর্ণ, লন্ড- ভন্ড
    এটা কখনো ভয়াল বান ভাসিয়ে দেয় জীবনের গতিপথ
    এটা ভূমিকম্পের মত জীবনে এক বড় ঝাঁকুনি
    অদৃশ্য এ ক্ষতগুলো সদাই থাকে লোকচক্ষুর আড়ালে।

    সম্পর্ক দ্যুতি ছড়ায় দু’জনের নিবিড় বন্ধনে।

    16
    12 Comments
Skip to toolbar