Profile Photo

Soma malaker TandraOffline

  • Tandrasoma82
  • Profile picture of Soma malaker Tandra

    Soma malaker Tandra

    • 5 years, 1 month ago

    অসুর কারবারি
    সোমা মালাকার তন্দ্রা

    যা দেবী সর্ব্বভূতেষু শক্তিরুপেন সংস্থিতা
    নমস্তসৈ, নমস্তসৈ, নমস্তসৈ নমঃ নমঃ
    যা দেবী সর্ব্বভূতেষু মাতৃরুপেন সংস্থিতা
    নমস্তসৈ, নমস্তসৈ, নমস্তসৈ নমঃ নমঃ

    অর্থ্যাৎ যে দেবী সকল জীবের মধ্যে আছেন শক্তিরুপে, তিনি মাতৃস্বরুপা তাকে প্রণাম জানাই।
    দেবী দূর্গার এই শক্তিকে বলা হয় কুলকুন্ডলিনি শক্তি। এই মন্ত্র বলে দেবীর পূজা করা হয়। পূজা শব্দের অর্থ পূর্ণ জাগরণ।ঘুমন্ত এই শক্তি আমাদের মধ্যেই আছে। তাকে জাগাতে হবে। তা না হলে আমাদের জ্ঞানের বিকাশ হবেনা। সৃষ্টি ধংস হয়ে যাবে। মানুষ সৃষ্টির সেরা জীব। ধর্মপ্রাণ মানুষের মধ্যে জ্ঞান, বুদ্ধি ও বিবেক তিন-ই বিদ্যমান থাকে। ঠিক সেরকম অধর্মী মানুষের মধ্যেও অসুর শক্তিও আছে। এই অসুরী শক্তিতে পৃথিবী ছেয়ে গেছে। চারদিকে ভদ্রবেশী অসুরদের আনাগোনা, ধর্ম নিয়ে যুদ্ধ, জাতিতে জাতিতে হানাহানি, ধর্ষণ, ভেজাল, দূর্নীতি, সন্ত্রাস, হিংসা, লোভ ও অহংকার সবই যেন অসুর কারবারী। কর্ণাসুর, বৃত্তাসুর, মহিষাসুর থেকে করোনা নামের এক ভহংকর অসুরের উদ্ভব পৃথিবীতে। অন্যদিকে প্রকৃতির তান্ডব, ভূমি কম্পন, আমফান, ফণি, বুলবুল আর পঙ্গপালের মত ভুরিভোজির আগমণ। এসব অত্যাচারে পৃথিবী যেন পাগলা হাতির মত ডাকছে আর বলছে, থামো, থামাও, থামাও তোমাদের অসুরী কার্যক্রম।
    তাই বলছি-
    জাগো, জাগো তোমরা, জাগো
    সবাই মিলে মনের অন্ধকার নাশ করে কুলকুন্ডলিনি শক্তি জাগিয়ে তুলি। পৃথিবীর সকল ভদ্রবেশী অসুরদের দমন করি। অসুর নাশ হবার পর পৃথিবী হয়ে যাবে শান্ত। শান্ত হয়ে যাবে সকল সৃষ্টি। পৃথিবী হবে সকল জীবের বাসযোগ্য, সুন্দর অনাবিল।

    11
    9 Comments
Skip to toolbar