-
কবিতা :- প্রাণপনে বাঙলা
কবি:- সুমাইয়া
জগৎ জুড়ে যতই ঘোর
পাবে নাকো তুমি
এমন রূপের বাঙলা, আহা!
আমার বঙ্গভূমি!
নানান রঙের বাহারি আর পাহাড়ি ফুল
পথের ধারেই পাবে
সোনালী ফসলী মাঠ
দু’নয়ন যেদিকে যাবে।কূল ছেপে বয়ে গেছে কল-কল রবে
নদীর বুকে এখনো ভাই
মাল্লারা দাঁড় টানে।নব বধূ নাইতে আসে কলস কাঁখে লয়ে
গাঁয়ের ছেলেরা ডুব সাঁতারে
নানান মাছ ধরে।শীতের ঐ গাঁয়ের ছবি
দেখতে যদি চাও
প্রাণ জুড়িয়ে মন ভরিয়ে
মাটির সুধা নাও।
ফল ফসলের ঘ্রাণে পাগল হবে মন
জাগ্রত হয়ে রাখবে তুমি
জন্মভূমির মান।বাঙলা আমার মাতৃভূমি
বাঙলা আমার প্রাণ
বাঙলা আমার মায়ের ভাষা
রাখবো তার সন্মান।3 Comments
Friends
মোরশেদ সাকিব
@morshedsakib
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
তুলট ডেস্ক
@toulot
জামাল হোসেন বিষাদ
@jamalbishad
Munif Muhtasim
@munif


বাংলার রূপশোভা তোমার মনে রঙ লাগিয়ে দিয়েছে। সুন্দর। লিখে যাও।