-
বন্ধু আমার পানের দোকানদার
রক্তসম্পর্কের কোনো তুলনা নাই। এই সম্পর্ক অটুট রাখতে গড়ে ওঠে পরিবার; আশ্রয়ের অতুল স্বর্গ।
মা বাবা ভাই বোনের এই যে মধুর একক; তাকে বিস্তৃত করে আত্মীয়তা; নর-নারীর মিলন বাসনায় যার সৃষ্টি।
এই এক গাঁও, ওই এক গাঁও মধ্যে ধুঁ ধুঁ মাঠ/ ধান কাউনের লিখন লিখি করছে সদাই পাঠ…। অনেক রস-কষ, খাই-দাই, সাধ-আহ্লাদের কতোযে ঘটনা আত্মীয় পরিজনে জন্ম দেয়; মৃত্যুর পরিসরে তৈরি হয় নানান উপকথা।
আত্মীয়তার সামাজিক সীমা ছাড়িয়ে নতুন যে সম্পর্কে মানুষ জড়ায়, তা হলো বন্ধুত্ব।
বন্ধু আমার পানের দোকানদার/ মিষ্টি জর্দর পান খাওয়ায়া কাইড়া নিলো মন আমার…।
বন্ধুত্বের নানান মাত্রা। ছোটবেলার সই বড়বেলায় বেয়াইন হয়। বন্ধু হয়ে যায় ভাইয়ের মতন।
সহপাঠী, সহকর্মী, সহযাত্রী, সহযোদ্ধাদের কেউ কেউ বন্ধু হয়।
কলমবন্ধু ছিল ডাকপিয়নের যুগে। পেনফ্রেন্ডশিপ থেকে কবি রুদ্র তসলিমাকে ভালোবেসে গড়ে তোলে মিলন-বিরহের অতুল কাব্য।
বন্ধুত্বের লিঙ্গভেদ নাই। নাই শ্রেণিভেদ, বয়সের সীমারেখা। কখনো দেশকাল ছাড়িয়ে হয়ে ওঠে মহান।
এমন কীর্তিমান বন্ধুত্ব ছিল মার্কস ও এঙ্গেলসের মধ্যে। ওটা ছিল আদর্শিক বন্ধুত্ব। একে অন্যের সহায় হয়ে উঠেছিল মানবজাতির ইতিহাস পাল্টে দেওয়ার মহৎ কর্মে।
বন্ধুত্ব হতে দেখি দুই জাতির মধ্যে।
বন্ধুত্বের রসায়ন কেমন? সীমা কতদূর? বন্ধু তুমি সত্রু তুমি/ তুমি আমার সাধনা…।
বন্ধুত্বের মাঝখানে কী ব্যক্তিত্বের দেয়াল থাকে! বন্ধুত্ব প্রেমকেও ছাড়িয়ে যায়।
বন্ধু যখন আমায় ছাইড়া সামনে দিয়া হাইটা যায়/ বুকটা ফাইটা যায়…।
আমার এক প্রবাসী বন্ধুর গল্প দিয়ে শেষ করি। আঠারো বছর পর হঠাৎ ফোন পাই–কে? জামান?
আরে রন্জু, কোথায়, কোন দেশে থাকিস?
আমিতো টরেন্টোতে।
দুই বন্ধুর ঘন্টাখানেক কথা হয়। মেসেঞ্জারে মুখ দেখাদেখি হয়ে চোখে জল আসে।
আমি লেখালেখি করি। আয়-রোজগার কম। বিদেশে বিপুল সংগ্রাম শেষে বন্ধু এখন স্বচ্ছল।
সে বলে–টাকা পাঠানো কোন ব্যাপার না।
বন্ধু টাকা পাঠাবে, এই খুশিতে বউয়ের সঙ্গে দম্ভ দেখাই। মেসেঞ্জারে একাউন্ট নম্বর দিই।
টাকা আসে না। বন্ধুর নেটওয়ার্ক বন্ধ!
হঠাৎ একদিন খোলা পেয়ে লিখি–টাকা চেয়ে কী বন্ধুত্ব হারালাম?
বন্ধু বলে–ওটা তোর ধারণা। আমরা বন্ধু আছি; থাকবো।
টাকা? টাকাতো পাঠালি না!
টাকার কথায় বন্ধু বেজার!19 Comments
Friends
Nayem Hasanat
@nayem75
নিখোঁজ- Missing ⋆≛⃝
@md-shofiqulislam
Tafsan jamil Sifan
@tafsanjamilsifan
MD MOHSIN Ali
@mdmohsinali
হৃদয় মাহমুদ
@mdhridoymahamud
মো: মনিরুজ্জামান সারজিল
@zaman2802
Foyzur Khan
@foyzur-khan
নাদিরা মোস্তারী শিখা
@nadiramostarishikha
Md Ramjan Ali
@mdramjanali




টাকার কথায় বন্ধু বেজার! ভাল লাগল। ধন্যবাদ।