-
আনন্দের কাল
———————————–
তাহলে তোমরা আনন্দে
আছো বাগান কিংবা ঘরে
সব হরিয়ে এসেছি
আমি- রক্তাক্ত ঝরে।কলমে নেই কবিতা
বের হচ্ছে না কোন সুর
হাঁটছি যেন একা একা
মরুভূমিতে বহু দূর।ঘরেতে যা ছিল
যতটুকু ছিল খাবার
লুটেছে অবলীলায়
ভেঙে ফেলে বার প্রান্তরে।তার চেয়ে যেটা নিয়েছে
ঐ ঘিরে থাকা অন্ধকার
এ মাটিতে থাকার আমার
ক্ষয়ে যওয়া অধিকার।রাষ্ট্র এখন কেবলি
এক ধর্মান্ধ ঘুষখোর
থাকবে শুধু সংখ্যাগুরু
স্বাপদ বিষধর।যুদ্ধ কি তবে হয়নি শেষ
দুঃখটা কি জানো
আমার পরই আসবে
তোমার পালা মেনো।আমার গীটার কাঁদতে চায়
চিৎকারে গলা ছেড়ে
আমার গীটার কাঁদতে চায়
তোমাকেই জড়িয়ে ধরে।হায় হায় হায় হায়
হায় হায় হায় হায়
দিনটি যেনো তোমার
কেবল শুভ হয়।9 Comments
Friends
Asif Rahman
@asifaaron62
Nowsad Jaman Anik
@njanik
MD.RAKIB HASAN ONTO
@rhonto27
চিত্রভানু
@chitrabhanu
Taufiq al sadif
@483-taufiq-al-sadif-roll-483
Zahidul Jamy
@zahidul
সৃষ্টি
@premdevota
মোহাম্মদ নোমান
@nomankhalovi
অনন্য প্রসাদ
@prasad



তোমার সুখের দিনে যেনো আমার মরণ হয়; যেনো গোলাপের গন্ধ ছড়ায়। অভিনন্দন।