-
সার শূন্য জীবন টেনে হিঁচড়ে কতো দিন আর চলা যায়!
চারদিকে ঘুটঘুটে কালো অন্ধকার। আর কতোটা পথ পাড়ি দিলে ফুটবে ভোরের আলো! ক্লান্ত পথিক তৃষ্ণায় বুকে হাহাকার; কোথাও জল নেই এক ফোটাও। দীর্ঘ পথের মাঝে থাকছে আরো বাঁধা, বিপত্তিও লেগে থাকে সর্বক্ষণ। কোন মোহের কারণে ছুটে চলা! পথিক তবুও পথ হারায় না, না জেনে তো আর ছুটে চলা না! তবে কি সেই আশা?অদ্ভুদ এই পথিকের সন্ধানে নেমেছে কজন ছোকরা। সব কিছু শুনে নিয়ে, বনে বাধারে খুজে বেড়ায় তারা। সাথে আছে কিছু শুঁকনো খাবার, আর পর্যাপ্ত জল। খুজে বেড়ায় তছনছ করে, হন্যহয়ে, খুজে পেতে তো হবেই। কারণ দরকার যে খুব করে পথিকের সাথে। তাঁর অভিজ্ঞতার যে খুব প্রয়োজন এই দিব্যলোকের নতুন পথিকদের জন্য।
আলো ফুটে। কিন্তু পথিকের দেখা আর নাই। হয়তো গভীর অরণ্যে এখনো সে। হয়তো ঘুরপাক খাচ্ছে তাঁর পথ চলা। জনাকীর্ণ বা লোকারণ্যই হয়তো সে ত্যাগ করেছে। তবে কি ছোকরা গুলো পথিককে আর খুজেই পাবে না। পথিক তুমি জগত সংসার ত্যাগী! কেন এমন পথ বেছে নিলে!
সাজের বাতি জ্বালাতে যখন কুসুমুতিরা শেষ করে। পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর কুলকুল ধ্বনি ঝিঁঝি পোকার ছন্দে মিশে যায়, ঠিক তখনি মাছ শিকারীর জালে আটকা পড়ে কোনো এক পথিকের। হায়রে পথিকের জীবন!
3 Comments
Friends
নীল মাছি
@raihanrbt
Dhumketu
@dhumketu
Jannatul Ferdous Ivy
@jannatul-f-ivy
আ.ক.ম. আবু সাইদ
@a-k-m-abu-syed
ISMAT JAHAN LIPI
@ismatjahanlipi
অরিন্দম সাইফুল্লাহ
@arindam-saifullah
Fahmida-Reea-Fahmida-Reea
@fahmida-reea-fahmida-reea
Nipun Chandra
@nipunch
কলমে পৃথিবী
@asin432


পথিকের জীবন ফেলে এসেছে পথে। জলে তার মরণ নাই কবি। শুভেচ্ছা নেবেন।