Profile Photo

ইরফানুর রহমান রাফিনOffline

  • Irfanur-Rahman-Rafin
  • থিয়োনের কন্যার জন্য

    ~ ইরফানুর রহমান রাফিন

    ভালোবাসার মানে হচ্ছে কাউকে এমন কিছু দেয়া, যা পাওয়ার প্রয়োজন তার নেই, এবং দেয়ার প্রয়োজন তোমার নেই। – জাক মারি এমিল লাকাঁ (১৯০১-৮১), ফরাশি মনোবিশ্লেষক ও মনোচিকিৎসক

    এই চতুর্থশতকে, এই ভেঙে পড়তে থাকা সাম্রাজ্যে, এই নিবু নিবু বাতি আলেকজান্দ্রিয়ায় শুধু একজন মেয়েমানুষকেই ভালোবাসা যায়।

    সে প্রভু থিয়োনের কন্যা, সে আফ্রোদাইতের শরীরে প্লাতোর আত্মা, সে সেই নারী যার নামে আলো হয় আকুলআগোরা।

    আমি তার দাস। এ ব্যাপারে সাক্ষী আছে প্রত্ন দেবতারা। জিপসির মতো পায়ে পায়ে ঘোরা ইসরাইল বংশের নবিরা।

    কিন্তু যুদ্ধ বেঁধে গেছে বহুত্ব আর একে, সমানে সমানে, ছেলেরা অস্ত্র হাতে নিচ্ছে বই পিছে ফেলে রেখে।

    তুমি তবু ডুবে আছো সংখ্যায় ও চিন্তায়, হেলেন বংশের শেষজন, নির্বিকার হেঁটে যাচ্ছো চারপাশের রক্ত ও ধোঁয়ায়।

    এবার আমি আম্মোনিয়াসের কোনো কথায় গলবো না, দোযখের সব রাস্তা রুটি দিয়ে কেনা, হাসির আড়ালে চিরকালীন হায়েনা।

    হে হীপাটিয়া, সন্ত সীরিলের শাস্ত্র আর প্যারাবোলানির প্রস্তর ও অগ্নি থেকে আমি তোমাকে লুকিয়ে রাখবো নিঃশ্বাসে আমার।

    ৯ মার্চ ২০২০

    8
    5 Comments
Skip to toolbar