-
গন্তব্যহীন চিঠি
রাত গভীর
তবে নিঃশব্দ নয়।
হটাৎ করেই ঘুমটা ভেঙে গেল,
তোমার কথা , মনে পড়ে গেল ‘মা’;
কতদিন দেখিনি তোমায়,
দেখিনি তোমার সেই,
ঘোমটা টানা মুখ।
দেখিনি তোমার সেই,
কাজল রাঙা চোখ।
মাগো, ফিরব কবে বাড়ি,
আর যে আমি পারছিনা কো মা,
বলো না মা, নইলে কিন্তু
তোমার সঙ্গে দেব আমি আড়ি।
লিখব না আর চিঠি তোমায়,
বলবনা আর কথা ;
আড়ালেতে রাখব লুকিয়ে
পেলেও শত ব্যাথা।
মাগো,
কতদিন হয়ে গেলো ,পাইনি তোমার চিঠি
তোমার হাতে খাইনিকো ভাত কতদিন হল?
তোমার কোলে শুয়ে কতদিন গল্প শুনিনি!
মা কি হয়েছে তোমার ,
আগেতো এমন ছিলেনা তুমি;
সপ্তাহেতে পেতাম তোমার চিঠি,
থাকত সাথে নানান রকম খাবার,
কতদিন খাইনি আমি মাগো ,
তোমার হাতে তৈরি করা আঁচার।
থাকত আরও কত রকম কথা,
পড়লে চিঠি জুড়ত মোর ব্যাথা।
মাগো, কতদিন হল আমি পাইনি,
তোমার হাতে লেখা ,
ভালবাসায় সিক্ত চিঠিখানি।
চোখের কোনে গড়িয়ে পড়ে জল,
ওমা! বাইরে ভীষন উঠেছে যে ঝড়
থেকে থেকে পড়ছে ভীষন বাজ,
তোমার কথা বড্ড মনে পড়ছে,
পড়ছে মনে সেদিনের কথা আজ।
সেদিন আমি ছেড়েছিলাম বাড়ি,
তোমার কথায় বানাতে জীবন গাড়ি।
বড্ড বেশি কেঁদেছিলাম সেদিন,
এক্কেবাড়ে বাঁচ্চা ছেলের মতো,
মুখ লুকিয়ে তোমার আঁচলেতে
বলেছিলাম যাবনা তোমায় ছেড়ে।
চোখ মুছিয়ে তুমি সেদিন বলেছিলে আমায়;
খোকা, এভাবে কি কাঁদতে আছে নাকি?
কত বড় হয়ে গেছিস তুই,
তুই কাদলে কেমনে আমি রই?
তুমি সেদিন দিয়ে ছিলে কথা ,
হাতটি রেখে আমার বুকের পাতায়,
তুমি আমায় চিঠি দিবে রোজ।
কিন্তু হটাৎ এমন কি যে হল?
লিখতে চিঠি আমায় ভূলে গেলে;
”মা” ছুটকি, বাবা, দিদি কেমন আছে?
ওরাও কি তোমার মত
আমায় ভূলে গেছে।
কি হয়েছে মা?
কেউতো আর আগের মতো আমায় চিঠি লেখে না।
বেশ তো মা,
বলব না আর কথা
লিখবনা আর চিঠি তোমায়
ফিরব না আর বাড়ি।
তোমার সাথে দিলাম আমি
সপ্তশত আড়ি;
সত্যি বলছি মা ,
ফিরবনা আর বাড়ি।
————————-
,,[নিজের পরিবার থেকে দুরে থাকা কোনো এক হোস্টেল শিক্ষার্থীর অবুঝ মনের আর্তনাদ,যে জানেনা তার পরিবার এর আর কেউ বেচে নেই, কোনো এক দুর্ঘটনার কবলে পড়ে]15 Comments-
অভিমান কারও সহিত করাই ঠিক নয়। সঠিক ও সুন্দর স্পষ্ট অভিমানকরাটা উচিত। অনেক সময় বিনা কারণেও সত্য আড়াল করে মিথ্যা চাওয়াতে না পেলে বা অনাধিকার চর্চায় অভিমাণ করে থাকে। যার ফলে বড় ধরণের ক্ষতি ডেকে আনে নিজ জীবনকে ফাঁকী দিতে। যার পরিহার করা বাঞ্চনীয়। অভিমাধন নয়@ হবে সুশিক্ষায় মন পাখল। হবে প্রকৃত মানুষ হওয়ার দীক্ষায় অস্থির। হবে সর্বোজন সেরার মননে চেতনাতীত মন। সেই অভিমান করবে প্রত্যয় জাগ্রত মানুষ স্বপ্ন বিভোরে। শুভসকাল🌹🌹🌹🇧🇩🇧🇩🇧🇩🌹🌹🌹। কবি ও সংগঠক জাকির হোসেন বিপ্লব।
Friends
উজ্জল রায়
@anthony6
কাজী জহির আহমেদ
@kazizahirahmed
মীর অনাবিল
@miranabil
রফিকুল ইসলাম বাঁধন
@rafiqulislambadhon
Shohag arnob
@shohagarnobgmail-com
অনিন্দিতা দেব
@aninditadebanibd-6122021
Sajid Raiyan ( সাজিদ রাইয়ান)
@sajid07
Ishtiak-Zindani-Rishat
@ishtiak-zindani-rishat
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel



মায়ের অভাব কখনওই পূরন হবার নয়। সকল মায়ের প্রতি শ্রদ্ধা আর ভালবাসা।