Profile Photo

মেহজাবিন হাসানOffline

  • mehzabinh
  • “অপ্রকাশিত ভালোবাসা ”
    লাল গোলাপের ছোট্ট পাপড়িতে
    জানিয়েছিলে যখন ভালোবাসার কথা,
    বুঝতে পারিনি আমি।
    বুঝিনি বা বুঝতে হয়তো চাইনি
    ভালোবাসে আমায় কেউ একজন।
    ছেলেবেলার ছেলেমানুষি ভেবে
    ভুলে যেতে চেয়েও পারিনি ভুলতে
    ভালোবাসার প্রথম আহ্বান টুকু।।
    অনন্তর নীরব হৃদয়ে জাগ্রত হতে
    থাকে ভালোবাসার অগ্নিগিরি।
    সেই অগ্নিগিরির ফুটন্ত স্ফুলিঙ্গকে
    রুখতে গিয়ে অহরহই করেছি মিথ্যাচার।
    প্রকাশিত হওয়ার ভয়ে অপ্রকাশিত সেই ভালোবাসা ।
    হৃদ-সমুদ্রে সদর্পে গর্জে ওঠা
    ভালোবাসার ঢেউকে
    বহু কষ্টে,বহু যত্নে থামিয়েছি।
    শুধু এই ভয়ে -আমিতো পারবোনা
    টেনে নিতে শেষ কিনারায় আমার ভালোবাসার তরীটুকু।।
    অবশেষে ভয়কে জয় করে
    যখন গিয়েছি প্রকাশিতে ভালোবাসা,
    জানালে তুমি সেটা ছিলোনা তোমার ভালোবাসা।
    ছিলো শুধুই ছেলেমানুষি আবেগ।
    কষ্টের নিঃশ্বাসটুকু স্বযত্নে আড়াল করে
    বলেছিলাম ,
    “ভালো! বেঁচে গেলাম আমি
    আমার হৃদকম্পনের উত্তাল তরঙ্গ হতে
    চিরদিনের তরে”।।

    11
    5 Comments
Skip to toolbar