-
মানবতা বিতরণ!
আহমেদ হানিফ।মস্তবড় দল নিয়ে রাজা মশায় ছুটছেন,
কোথায় অনাহারী?
নিভৃতে দরিদ্রপল্লির কেউ?
শতেক মানুষের লিস্ট নিয়া-
নেতা জনহিতৈষী সাজিয়া কহেন,
আজ্ঞে মহারাজ,
এই লন মানুষের তালিকা-
ইহারা অতিশয় হতদরিদ্র! বেদনায় জর্জরিত।
আমি নিজে গুণে গুণে করিয়াছি-
ইহাতে নাই কোন সন্দেহ।
রাজা মশায় আঁখি তুলি ক্ষণিক চাহিয়া,
আচ্ছা দিয়ে দাও ১২০ বস্তা খাবার-
আরো নিও,তুমি দিয়ে দিও-
করিও-না কোন ভেজাল।
নেতা,
হাসিয়া কহেন জনাব মহাশয়-
ইহাতে আমার কি?
জনতারই জয়।
পরক্ষণে,
অতি গোপনে আবার হইলো লিস্ট-
বাদ পরিলো যত অনাহারী,
আরে আত্মীয় নয় যে তারা।
গুণে গুণে শেষে ৫০ কিংবা ৬০ এ
বিতরণ হইলো খাবার।
যাহারা পাইলো তাহারা অভাবী-
বাকী সব গেলো ঘরে।
রাজার কাছে খবর গেলো,
সব দিয়ে মহাশয় আরো কতক রহিল মানুষ-
যদি কৃপা করেন আরো কিছু দেন-
তবেই হইবে সমানে সমান।
রাজা শুনে কন,ওরে কে আছিস?
নেতা মস্ত গুণী,
শুনিয়া রাখ দিলাম উপাধী-
মানবতার ফেরিওয়ালা!
করিয়া হাতজোড়!
নেতা মহাজ্ঞানী!!8 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 27 October 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
মো: নাজমুল আখতার
@faith
Rathy rathy
@rathyrathy
Jannatun Nur
@jannatun-nur
প্রাপ্তি রোজারিও
@praptirozario
জান্নাতুল ফেরদাউস
@ferdawsejannatul343gmail-com
Romana Rohomoti Shraboni
@romanarohomotishraboni
মো আলেফ শরীফ
@alefsharif
আজিজুর রহমান
@azizurrahman
অমিত
@amitroy



এটাই তিক্ত সত্য।