Profile Photo

Akm AbdullahOffline

  • Akm-Abdullah
  • Profile picture of Akm Abdullah

    Akm Abdullah

    • 5 years, 7 months ago

    মায়ের আর্তনাদ
    _____________________

    যে ছেলেকে করিয়াছি মানুষ,
    মাথার ঘাম পায়ে ফেলে;
    আজ সে হলো মস্ত অফিসার –
    কিন্তু আমারে দূরে দিয়াছে ঠেলে ।

    শত বাধা-বিপত্তি উপেক্ষা করিয়া,
    ছেলেকে করিয়াছি উচ্চ শিক্ষিত;
    হায় আফসোস ! করিতে পারি নাই-
    তাহাকে আদর্শ শিক্ষায় দীক্ষিত ।

    উপযুক্ত বয়সে দিলাম বিবাহ,
    আনিলাম এক সুন্দর রমণী;
    কে জানিত ইহাই হইবে-
    আমার জন্য এক কালসাপিনী ?

    স্ত্রীর কুমন্ত্রণা শুনিয়া ছেলে,
    আমায় বুঝিল ভুল ;
    এ বাড়িতে আর দেখতে চায় না সে-
    আমার পায়ের ধুল ।

    রাখিয়া গেলো আমায় বৃদ্ধাশ্রমে,
    দেখলও না একটুও পিছন ফিরে;
    একা ফেলে আমায় চলে গেলো সে,
    কান্না আসছে আমার বুক চিরে ।

    দোয়া করি, আমার ছেলের জন্য,
    মধ্য হইতে অন্তর;
    সে যেন কভু জানিতে না পারে-
    বৃদ্ধাশ্রম কেমন ঘর !

    একদা কাদছি সন্তানের লাগি,
    বৃদ্ধাশ্রমের দ্বারপ্রান্তে বসিয়া;
    হঠাৎ রিক্সা চালিয়ে এলো আগন্তুক,
    উঠলো আমায় মা বলে ডাকিয়া ।

    জিজ্ঞাসিলো সে আমারে,
    “আখি কেন পরিপূর্ণ লোনা জলে ?”
    বলিলাম আমি,” উচ্চ শিক্ষিত সন্তান-
    আমায় গিয়েছে বৃদ্ধাশ্রমে ফেলে ।”

    শুনিয়া সে জানাইলো –
    এক অদ্ভুত ধরণের আর্জি !
    আমায় সে মা ডাকিবে,
    যদি হয় আমার মর্জি ।

    এতিম সন্তান বুঝে একমাত্র,
    পিতামাতার যথার্থ কদর;
    সেবা যত্নে করত না ত্রুটি,
    যখনি হইতাম দুঃখে কাতর ।

    _________________________
    লেখায়ঃ Akm Abdullah
    My fb link: http://www.faceboo.com/akmabdullah999

    8
    4 Comments
    • মা বড় ধন/ রক্তের বন্ধন/ যদিবা পর হয়/ নারীর কারণ।ভাল কবিতা। ধন্যবাদ।

    • ছন্দে, অন্তমিলে এগিয়ে গেল বিষয় কাহিনী, ঘটনা … অদ্ভুত। ভালো মুনসিয়ানা আছে আপনার বোঝা যায়। আলোড়িত করে …

    • মা-বাবার সাথে যারা সম্পর্ক ছিন্ন করে থাকতে পারে তাদের আপন কেউ কি হতে পারে? খুব সুন্দর লিখেছেন কবিতাটি ছন্দ, গল্প, আবেগ সবকিছুর একটা সুন্দর কম্বিনেশন ছিল।

Skip to toolbar