Profile Photo

Syed Shahjada AlamgirOffline

  • Syed-Shahjada-Alamgir
  • Profile picture of Syed Shahjada Alamgir

    Syed Shahjada Alamgir

    4 years, 7 months ago

    শিরোনামঃ আয় হেঁকে,
    কলমেঃ প্রবক্তা সাধু।
    ————————
    আষাঢ়ের কালো মেঘে ঢেকেছে আকাশ
    শ্বসনের উপযোগী নেই তো বাতাস।
    বেঁচে থাকা মুশকিল অনাচার মাঝে
    চারিদিকে দুর্নীতি জয়ঢাক বাজে।
    সেদিনের কামলাটা কোটিপতি নেতা
    কোনো কিছু মানেনা সে ঔদ্ধত্য চেতা।
    ধরো মারো খাইখাই অরাজক পরিবেশ
    চোর আজ সাধু সেজে বলে বাহ বেশ বেশ।
    কোথা নেই দুর্নীতি খুঁজি দুরবিনে
    তরুরাজ ঝুরি গেড়ে বসেছে জমিনে।
    আশা ক্ষীণ কিরণের তপনও আঁধারে
    কেউ আছে কাণ্ডারী লঙ্ঘিতে বাধারে?
    বিশ্বাসে যার হাতে দিয়েছিনু চাবি
    সেই হবে লুটেরা তা কেমনে গো ভাবি?
    গিনিপিগ জনগণ বন্দি যে খাঁচাতে
    ওরে কেউ আয় হেঁকে দেশটাকে বাঁচাতে।
    ——————————-
    ২৩/১০/২০২১
    উৎসর্গঃ জনাব এইচএম সিরাজ

    10
    8 Comments
Skip to toolbar