-
মন খারাপের সময় আমি দেখবো তোমার মুখ
– আফজাল সুয়েব
ওগো আমার প্রিয়তমা,
তুমি আমার সুখ।
মন খারাপের সময় আমি,
দেখবো তোমার মুখ।
জীবন আমার তোমার লাগি,
প্রতিদিন যে আশায় জাগি,
দেখলে তোমায় ভুলি আমি,
জীবনের সব শোক।
মন খারাপের সময় আমি,
দেখবো তোমার মুখ।তুমি আমার শুধুই আমার,
স্বপ্ন সুখের আশা।
কল্পনাতে সাজাই মোদের,
রঙিন ভালোবাসা।
কাছে তুমি আসবে যখন
দুটি আঁখির হবে মিলন।
তুমি আমার জীবন সাথী,
আশায় বাধি বুক,
মন খারাপের সময় ওগো,
দেখবো তোমার মুখ।তোমার খোঁপায় দেবো বেধে,
রক্তজবা ফুল।
কানে তোমার পরিয়ে দেবো,
সোনার একখান দুল।
রাখবে আমার হাতে হাত,
আসবে তখন সুখের প্রভাত।
দুজন মিলে ঘর বাধিব
ভুলে সকল দু:খ,
মন খারাপের সময় আমি,
দেখবো তোমার মুখ।7 Comments
Friends
মোঃ আমজাদ হোসাইন
@amzadhossian34041gmail-com
Badhon Roy Dipto
@badhon-roy-dipto
ISMAT JAHAN LIPI
@ismatjahanlipi
স্মৃতি রানী রত্না
@srratna1990
তাহমিদ হাসান লাতাব
@tahmid
RUHIN HASAN
@ruhin
Bikash Biswas Joy
@bikashbiswasjoy1010
Sushmita Biswas
@sushmitashruti
বিলকিস খানম কাজল
@bilkiskhanam-kazal


খুব সুন্দর। শুভেচ্ছা নেবেন।