Profile Photo

Bappy KhanOffline

  • bappykhan
  • Profile picture of Bappy Khan

    Bappy Khan

    4 years, 7 months ago

    অ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

    অসভ্যতার জন্ম কিন্তু সভ্যতারই পেটে,
    অন্যায়েরই লালন পালন ন্যায়ের কোলে পিঠে।
    অসংগতির দেখা মেলে সংগতিরই পাশে,
    অসৎ মানুষ উপচে ওঠে সৎ মানুষের ভীড়ে।

    অনিদ্রাদের সূচনা হবে নিদ্রা টুটে গেলে,
    অশিক্ষাকে উপড়ে ফেলো শিক্ষার আলো জ্বেলে।
    আবাদী জমি চাষ না হলে অনাবাদী হয়ে যায়,
    সহায় হারা মানুষগুলো অসহায় হয়ে রয়।

    সুর হারালে মানবতা অসুর বনে যায়,
    অক্ষমতার জলান্জলি ক্ষমতার সমলয়ে।
    চেনা মানুষ কালের স্রোতে হয়ে যায় অচেনা,
    অলীক দিয়ে লৌকিকেরে যায় কি কভু কেনা?

    ©️  বাপ্পী খান
    ১৮/০৩/২০১৮ইং
    কাজী অফিস লেন।
    মগবাজার, ঢাকা।

    13
    7 Comments
Skip to toolbar