Profile Photo

আহমেদ হানিফOffline

  • Hanif
  • Profile picture of আহমেদ হানিফ

    আহমেদ হানিফ

    4 years, 8 months ago

    রূপসী বাংলা!
    আহমেদ হানিফ।

    এই হেমন্তের রূপে বিভোর আমি,
    কৃষাণ-কৃষাণির ব্যস্ততাযুক্ত চাহনি আজ মুগ্ধস্বভাবা!
    সহজ সরল আদর মাখা দেহাবরণ,
    আর কতক সরল স্বীকারোক্তিতে দেশ প্রেম।
    পাড়ায় পাড়ায় আজ উৎসবের আমেজ-
    নবান্ন মানাবে শত আয়োজনে-
    আত্মীয় স্বজনে ঘরেলক্ষ্মী এনেছে ব্যস্ত কৃষক বৌ,
    নানা পদের পিঠা পুলি আর বিন্নি চালের সিন্নি!
    এই রূপ আমি দেখিয়াছি,মাটির গন্ধে-
    যাহাদের ভূষণে মাটির আবরণ,
    তারাইতো নবান্ন মানাবে ধান তোলার উৎসবে।
    আমার বাংলা বিচিত্র রূপিণী,
    হেমন্ত বাসর তারে অঙ্গে লাজ আনে-
    নতুন বধুর ঘোমটা তোলা আঁচলে,আমার হেমন্ত!
    যা,কৃষাণির মনে যৌবনোদয় আনে।
    এই বাংলা রূপ খুবই মায়াবী,
    বিমুগ্ধ চরণরূপ আর কবিদলের নির্ঘুম ভাবনায়-
    হেমন্ত রূপ পায় বাংলা,সোহাগিনী!
    আজ নতুনের এই আয়োজনে আমিও ক্ষণিক বলে যাই,
    বাংলা মারে ভালোবাসি!
    গ্রীষ্ম,বর্ষা এই রূপিণী হেমন্ত-
    যা চিরযৌবনা বাংলা।

    7
    5 Comments
Skip to toolbar