Profile Photo

Afzal ShuebOffline

  • Afzal-Shueb
  • Profile picture of Afzal Shueb

    Afzal Shueb

    4 years, 7 months ago

    সত্য কাব্য
    – আফজাল সুয়েব
    আমাদের নেই কোন বাক স্বাধীনতা,
    মুখ ফুটে যদি বলি একটি কথা
    অনেকের বুকে লাগে
    ফুঁসে তারা কেন রাগে,
    কেন চায় ওরা শুধু নির্জনতা?

    কেন তবে দিয়েছিল শহীদেরা শ্বাস
    যদি আজ নাহি পাই মুক্ত বাতাস
    এ কেমন দেশ ভাই
    কোন স্বাধীনতা নাই
    সবকিছু করে নিলো মোড়লেরা গ্রাস।

    গোটাকতো লোক যদি করে সব জব্দ
    আমাদের নেই কিছু শুরু থেকে অব্দ
    বুঝিনা যে কিছু আর
    মানবনা মোরা হার
    বই থেকে মুছে ফেলো স্বাধীনতা শব্দ।

    10
    5 Comments
Skip to toolbar