-
পাঠক চাই!
আহমেদ হানিফ।কবিদের মনে কত কথা জমে,
কতকের হয় প্রসব-কতক আবদ্ধ মলাটে,
শত দরবার ঘুরে,
মানুষের মননের কথা নিয়ে-কবিতা!
বড্ড রকমের পাঠকের অভাব-
না হয় পড়া,
থেমে যায় কথা মানুষেরই আয়োজনে,
আজ পাঠক চাই!
কবিতা হউক সবার জানার-প্রশ্ন খোঁজার।
শ্রুতিমধুর বচন আর প্রকাশ্য অনুভূতিতে লেখা-
কবিতাঙ্গে রূপ,রস,আর প্রাণের সঞ্চার।
কবিদের কলমে অগ্রভাগে অশ্রু ঝরে-
বিরহী-জমাট বাঁধা কষ্ট নিয়ে।
একজন পাঠক চাই,
কবিতা বাঁচবে তাতে-
পাঠকের হাতের স্পর্শে জেগে রবে প্রাণ,
অমরত্ব পাবে কবিতা-
মানুষের সমাজে হরেক রকম পেশার মানুষ-
পাঠক পেশা চাই-
কবিতা ও কবির দুঃখ অনুধাবন,
কিংবা সৃজিত কথার অমরত্বের আহ্বান!
একজন পাঠক চাই-
সমাজের অগোচরে পঠিত হবে কবিতা,
আর কবিদের ক্ষণিক স্মরণ!
পাঠক চাই কবিতা কিংবা কথার,
আমৃত্যু স্বপ্নচারী একজন কবি হবে-
একজন পাঠক চাই।4 Comments
Friends
মো: নাজমুল আখতার
@faith
Rathy rathy
@rathyrathy
Jannatun Nur
@jannatun-nur
প্রাপ্তি রোজারিও
@praptirozario
জান্নাতুল ফেরদাউস
@ferdawsejannatul343gmail-com
Romana Rohomoti Shraboni
@romanarohomotishraboni
মো আলেফ শরীফ
@alefsharif
আজিজুর রহমান
@azizurrahman
অমিত
@amitroy



আমৃত্যু স্বপ্নচারী কবির একজন পাঠক হতে চাই। হে কবি শোনাও প্রানের কবিতা।❤️