-
কথাগুলো কিছুই নতুন না😶😶
সাধারণত মিডিয়া নিয়ে আমাদের দেশের চর্চা বেশ ভিন্ন ভাবে হয়। যতটুকু অর্জন তার পুরোটুকু আমাদের মুল্যবান সমালোচনা দিয়ে না ঢেকে ফেলা অবধি আমাদের ঘুম হারাম হয়ে যায়। চিন্তার বিষয় হল-দেশের শিক্ষিত ও অতিবোদ্ধা সুশীল সমাজে ‘রেহানা মরিয়ম নুর নামক’ এই সিনেমা সম্পর্কে দুইদিন থেকে চলতে থাকা কড়া মন্তব্যে বাকরুদ্ধ হয়ে কিছু বলা থেকে নিজেকে আর বিরত রাখতে পারলানা।
মনে হচ্ছে সিনেমাটি বিশ্বের সবচেয়ে মর্যাদাপুর্ন উৎসব কান চলচিত্রে স্ট্যান্ডিং ওভেশন পেয়ে সাংঘাতিক ভুল করে ফেলেছে। আরও বেশি ভুল করে ফেলেছে সিনেমার মুল অভিনেত্রী বাঁধন রেড কার্পেটে হেটে।
অতি উৎসাহী সমালোচনাকদের কাছে আমার কয়েকটি প্রশ্ন আছে। যদিও জানি সমাধানের সীমানা থেকে আমরা এখন অনেক দূরে।প্রথমত, আপনার অনুবীক্ষন দৃষ্টি যতটা অভিনেত্রীদের পোশাকের ভেতরে থাকা শরীরের মাপ অনুমান করে ফেলতে সক্ষম হয়, ঠিক ততটা কি অভিনয়ের দক্ষতা খুজতে পারদর্শী ? আপনি কি সত্যি সিনামা কিভাবে দেখতে হয় তা শিখেছেন? কোন রুচিবান ও শিক্ষিত মানুষ তো এভাবে সিনেমা দেখেনা! বা কমেন্টে এ ধরনের ভাষা ব্যবহার করেনা! আপনারা একই বাংলাদেশে কয় ধরনের আদর্শ স্থাপন করতে চাইছেন? একবার ভেবে দেখেছেন!!জেনারেল বিষয়গুলোর সাফল্য আপনি স্বাভাবিকভাবে মেনে নিতে পারলেও সৃজনশীল অর্জনগুলোকে কেন সহজভাবে নিতে পারেননা? এর কারন আমি বলছি, হ্যা, আপনি সত্যিই অতি সাধারণ। বিনোদন বলতে আপনারা কেবল যৌনতাকেই বুঝে থাকেন। তাই সব কিছুর মধ্যে মিশিয়ে ফেলেন আপনাদের সেই নোংরা দৃষ্টি। কালে কালে সমালোচনা তো বহু করেছেন, দয়া করে কবে থামাবেন এইসব অন্ধ চিন্তা ভাবনাগুলো?
আপনাদের জন্যই আজ বাংলাদেশের টপ র্যাংকিং এ হিরো আলমের অবস্থান। আপনাদের গোড়ামীতেই শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের সিনেমার স্বর্ন অধ্যায়। সমাজকে,দেশকে আপনি কি রত্নচিন্তা উপহার দিচ্ছেন!!কার কয়টা বিয়ে আর কে কার বিছানা গরম করছে এইসব? দেশটা তো সবার। নাকি এটা মানতেও আপনাদের মতবিরোধ আছে!! এই দেশের কোন ভালো অধ্যায়কে ভাইরাল করেছেন আপনারা? আজ যেখানে রেহেনা মরিয়ম নুরের অর্জনকে আপনাদের বড় করে দেখার কথা ছিল সেখানে আপনারা বড় বড় চোখে দেখছেন নায়িকার কোমর, শরীরের ভাজ, উন্মুক্ত পিঠ। আমি হলফ করে বলতে পারি, আজ যারা এগুলো দেখে নানা কটুক্তি দিয়ে ভাসিয়ে দিচ্ছেন তারাই সবচেয়ে বেশিবার দেখছেন এইগুলো নিজের প্রয়োজনে। আর ভবিষ্যতেও দেখতেই থাকবেন।
এসব বাদ দিলাম, আরেকটা কথা খুব জানতে মন চাইছে, কান উৎসবে যদি বাঁধন জামদানী শাড়ি না পরে বোরখা পরে হাটতো তাহলেওকি আপনারা ছেড়ে কথা বলতেন? না, তখন এই দেশে আগুন ধরিয়ে দিতেন। আন্দোলনে ধোয়া উঠিয়ে দিতেন পর্দার অবমাননা হয়েছে বলে।আপনাদের এই দুমুখো রুপ দেখে অভ্যস্ত হয়ে গেছি।ভালো করে শুনে রাখুন, অবশ্যই অশ্লীলতা আছে আপনার মনে, আপনার বিবেকে, আপনার বিবেচনায় । কারন আপনার চিন্তায় শুদ্ধতা থাকলে আপনি ঐ আড়ংয়ের ডিজাইনারকে খুজে বের করতেন। আপনি শাড়ি নিয়ে বড় বড় বুলি আওড়ানোর আগে বাঙালী জাতীর শাড়ি পরিধানের সূচনালগ্নের ইতিহাসকে জানার চেষ্টা করতেন, কানের আনসার্টেন রিগার্ড বিভাগ কি তা বোঝার চেষ্টা করতেন। নিজের সংস্কৃতির জন্য আপনাদের কলিজা পুড়ে যাচ্ছে দেখছি। বাঙালিদের ঠিক কতটুকু নিজেস্বতা টিকে আছে বলে আপনি বা আপনারা মনে করেন? তিলে তিলে তো আপনারাই শেষ করে দিয়েছেন। আর যদি কিছু নাও করতে পারেন তবে অন্তত চুপ করে থেকে আমাদের রেহায় দিন। মনে রাখা প্রয়োজন, কয়েকটি ডিগ্রি নিলেই শিক্ষিত হওয়ার যায়না। অন্যের চিন্তা ভাবনা,পোশাক পরিচ্ছদে শ্রদ্ধাশীল হন। আপনার কুরুচিপূর্ণ মনোভাব দেশের মান নিচু করে। শেষ করার আগে বলতে চাই-
প্রতিটি স্বাধীন মানুষের পোশাক নির্বাচন যেন থাকে তার নিজের মতো করে।
8 Comments-
ধন্যবাদ আপনার গঠনমূলক ভাবনা আমাদের সাথে শেয়ার করার জন্য। খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন কিছু গুরত্বপূর্ন বিষয়। সময় পেলে সে সকল বিষয়সমূহ নিয়ে সামনে আরো আলোচনা হবে আশা রাখি।
বাধন আমার প্রিয় একজন তারকা শিল্পী। তার অন্যতম সেরা অভিনীত সিনেমা “রেহানা মরিয়ম নুর” সর্বদা প্রশংসনীয়। এবং তার যথাযোগ্য সম্মাননা সে ইতিমধ্যে পেয়েছে বলে আমি আশা রাখি।
প্রীতি ও শুভেচ্ছা রইল।
Friends
ফজলে রাব্বী পূ র্ণ
@purnorabby
UTTAM KUMAR BISWAS
@uttamk
Umme Tabassum Taiyeba
@umme-tabassum-taiyeba
Rehana Akter
@rehanaakter
Nipun Chandra
@nipunch
তানভীর তীব্র
@tanvir3
মোখলেসুর রহমান
@mokhles
Masfi K
@masfi-mohammad
মোঃ মুহিউদ্দীন
@md-muhiuddin


অভিনন্দন।