Profile Photo

সঞ্জিত তির্কী কাব‍্যিকOffline

  • SonjitTirkyPronob
  • একজন বাবা
    সঞ্জিত তির্কী কাব‍্যিক

    স্বীয় যৌবনকে নিজ স্ত্রী সন্তানদের জন‍্য দিয়েছ বলিদান।

    আমরা জীবনের সুখ শান্তি অপার সৌন্দর্য উপভোগ করি তোমার উপর ভর করেই।

    বাবা তুমি এমন এক স্বত্বা,সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন‍্য সর্বাত্মক পরিশ্রম কর।

    কঠোর পরিশ্রম ও বলিদানের সত‍্যেও আমরা তোমার জীবনকে কন্টকময় করে তুলি একরাশি হতাশা ও দুঃখ দিয়ে।

    কখনো যদি তুমি ফ্রেশ ও স্বাচ্ছন্দ্যের জন‍্য বাহিরে রের হয় তাহলে বলি,’বে-পরওয়াহ’

    যদি তুমি ঘরে বসে থাক তাহলে বলি, অলস অকম‍্যর্ণ!

    যদি আমাদের ভুলের জন‍্য শাসন কর,তাহলে বলি,নির্দয় ও হিংস্র!

    যদি মাকে চাকরি করা থেকে বারন কর তাহলে বলি,সেকেলে বা অনাধুনিক!

    যদি মায়ের সাথে ভাল সম্পর্ক রাখ তাহলে বলি, ‘মা পাগলা’

    যদি স্ত্রীর সাথে প্রেমময় আচরণ কর তাহলে বলি, বৌ পাগলা!

    যদি দিদি সাথে সুসম্পর্ক রাখ তাহলে বলি, ‘বোন পাগলা’

    যদি ভাইয়ের সাথে ভাল সম্পর্ক রাখ তাহলে বলি,ভাইয়ের দরদ!

    তুমি এমন এক রোবট আমাদের থেকে সর্বদিকে নৈরাশ হওয়া পরেও আমাদের জন‍্য মন প্রাণ উজার কর।
    ভালোবাসে সর্বদা আমাদের মঙ্গলের জন‍্য দোয়া কর।

    বাবা তুমি এমন এক মহাপুরুষ, আমাদের জন‍্য সকল কষ্ট সহ‍্য কর।তখনও,যখন সন্তান বাবার পায়ে।

    উপরে পা রেখে চলতে শিখে তখনও,যখন বড় হয়ে বাবার বুকের উপর পা রেখে চলে যায়।

    একজন বাবা এমন এক বর, যিনি সারা জীবনের কষ্টার্জিত মহামূল‍্যবান সম্পদগুলো অকাতরে আমাদের করে দেন দান।

    মা ধরে রেখেছে ৯ মাস গর্ভে,বাবা তুমি স্বীয় ব্রেইনে ধারণ করে রেখেছ।

    পৃথিবী ততক্ষণ সুন্দর ও উপভোগ‍্য মনে হয়,যতক্ষণ বাবা নামক ছায়া মাথার উপর বিরাজমান।

    বাবা তুমি এমন এক বীর,যে আমাদের সর্বক্ষেত্রে নিজের চেয়ে সুখি দেখতে চায়।

    13
    9 Comments
Skip to toolbar