-
কিছু সময়ে জৈবিকতা, কিছু সময়ে খ্যাতির বাহ্যিকতা, কখনো আবার নৈতিকতা আমাদের কাছ থেকে চেয়ে নেয় অনেক গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত ।বিনিময়ে আমরা আমাদের নিজস্ব প্রয়োজনীয় বস্তুগুলো পাই।যা পাই তার ভার কখনো বহনযোগ্য কখনো বহন করা দায়।যেগুলো বহন করা সম্ভব হয়না সেগুলো আমাদের জন্য কখনো অর্জন কখনো লজ্জা।”যেমন স্বাধীনতা অর্জন করে তা রক্ষা করতে না পারার লজ্জা”।
বই-পুস্তকে নৈতিকতার শিক্ষায় ভরপুর, কিন্তু বড়ো ডিগ্রী অর্জনকারীগণ বড়ো বড়ো দূর্নীতির রেকর্ড গড়ারও সুযোগ পান।হয়তো ভাবেন এটাও তাদের একটা অর্জন!আমি আজকাল দেখি পাশের চেয়ারে বসে আড়ামে খোশগল্প করে ঘোষকে উপরি বলে মাসিক ইনকাম হিসাব করেন সিনিয়র।আমি গুণে দেখি আমার ইনকাম নেহায়তই কম তবে কেউ আমায় আড়ালে বেশরম বলতে পারেনা, আমি নিশ্চিত ! আমাকে লোকে একরোখা ঠোঁটকাটা বললেও তাকে আমি খ্যাতি ভেবে খুশি হতে পারি।
তাই বলি টেনে নাও নৈতিকতা বিবেকের জোড়ে , বলি দাও সব দৈন্যতা একবার মনটাকে বড়ো করে।“রুবা”
২৯/১০/২১6 Comments
Friends
Ekhtiar Uddin
@ekhtiar2003
মো. আবু মোহাদ্দেস
@mohaddesh1967
Md Rizwan Shuvo
@md-rizwan-ullah-shuvo
Abrar Jahin Ratul
@abrar123
অর্পিতা ঐশ্বর্য
@orpita-oyshorjo
Abul Hasan Tuhen
@abulhasantuhen
শোয়েব ইবনে শাহীন
@abir-shoaib
পি.কে. সরকার
@pksarker
Santo Chowdhury
@santo-chowdhury


লেখকের সমাজ-সচেতনতায় মুগ্ধ। অভিনন্দন।