-
মধ্যবিত্তঃ জীবন্ত লাশ
——শাহ্ কামালমৃত, মৃত লাশের মতো জীবন্ত লাশ মধ্যবিত্তের একেকটা দেহ।
গোলাপ পাঁপড়ি অথবা ছাতিমের ফুল ঝরে;
মধ্যবিত্তের ঘাম ঝরে; স্বপ্ন মিলিয়ে যায় চিলেকোঠা অথবা চালার ফুটোয় বরষা জল ঝরা বারান্দায়।
সাত রঙা প্রজাপতি বর্ণিল ডানা মেলে প্রশান্তির ফুলে ফুলে উড়ে,
মধ্যবিত্তের চাওয়াগুলো উড়ে; বখাটে যুবার দুরন্ত টানে পোড়া নিকোটিনের ধোঁয়ায়, উদার আকাশের অসীম সীমানায়, মেঘে।
মৃত, মৃত লাশের মতো জীবন্ত লাশ মধ্যবিত্তের একেকটা দেহ।
ফিলিস্তিনী স্বাধীনতাকামী তরুণ, যুবা অথবা বৃদ্ধ আমৃত্যু সংগ্রাম করে;
মধ্যবিত্তও সংগ্রাম করে, আমৃত্যু সংগ্রামে মমি হয়ে চুপ থাকে সংগ্রামী জীবন্ত লাশগুলো।10 Comments
Friends
Rakib Rakib
@abdurrakib
Md Ashfak Sayed
@ashfak
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
ইফতিশা খানম
@eftishakhanam
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
মাহ্দী সাকিব
@mahdi-sakib
Foyzur Khan
@foyzur-khan
sanjida akter jim
@sanjidajim


‘মধ্যবিত্তও সংগ্রাম করে, আমৃত্যু সংগ্রামে মমি হয়ে চুপ থাকে সংগ্রামী জীবন্ত লাশগুলো।’ সুন্দর লিখেছেন।