Profile Photo

Shofia SheuleOffline

  • Shofia-B-Sheule
  • Profile picture of Shofia Sheule

    Shofia Sheule

    4 years, 7 months ago

    বৃষ্টি ছোঁয়া মন///সুফিয়া শিউলি

    ষোড়শী মেয়েটি জানালায় মুখ ঠেসে বাইরে দু’হাত বাড়িয়ে দিল। বৃষ্টির জল তার আঙুলের ফাঁক গলে নিচে পড়ছে। কিছু জল আবার গড়িয়ে গড়িয়ে কনুই ছুঁয়ে চুয়ে চুয়ে পড়ছে। বাবা মুগ্ধ চোখে মেয়ের বৃষ্টি ছোঁয়া উচ্ছ্বাস দেখছেন।
    মা হঠাৎই বিরক্তিতে চিৎকার করে উঠলেন, ‘আর কত জগ, পাতিল পট্টি লাগাবো তোমার ঘরে? এতবার বলেছি- ঝড়বৃষ্টির জলে ঘরটা ভেসে যায়, চালের টিনটা পাল্টাও। কে শোনে কার কথা!’
    বাবা হাসতে হাসতে বললেন, ‘আহা, চটছো কেন? বলেছি তো, স্কুলে পাঁচ মাসের বেতন পাওনা। ওটা পেলেই ঘরের চাল ঠিক করে দেবো। এখন বলো, জগ বালতি আরও লাগবে কিনা, তার ব্যবস্থা করে দিই।’
    মা আরও রেগে যান। বলেন, ‘জগ বালতির ব্যবস্থা তোমাকে করতে হবে না, ও আমি নিজেই এনে বসাতে পারি।’
    তাহলে তো হয়েই গেল, এবার তুমি মেয়েটাকে দেখো। আমরা এতো কথা বলছি, অথচ মেয়েটা মন প্রাণ ঢেলে যেন বৃষ্টিকেই অনুভব করে যাচ্ছে। বিশ্বের কোন কিছুতেই তার কিছু যায় আসে না যেন! কি অপুর্ব দৃশ্য!
    বাবার কথায় মা ছ্যাত করে উঠলেন, ‘হুম পাগল ছাগলের মেয়ে তো পাগল ছাগলই হবে! আমার হয়েছে যত জ্বালা। যাই, সাঝ হয়ে এলো। রাতের খাবারের জোগার করি গিয়ে।’ তারপর আবার বাবাকে লক্ষ্য করে বললেন, ‘খাবার বলতে কিন্তু ওই চাল সেদ্ধ আর আলু সেদ্ধ, ওটাই গিলতে হবে আজও।’
    বাবা আবারও হা হা করে হেসে উঠলেন, ‘তোমার হাতের ছোঁয়ায় ওই সেদ্ধই অমৃত হবে গো জানি। এ বিষয়ে আমি নিশ্চিত।’
    মা মুখ বাঁকিয়ে বললেন, ‘ইস কি প্রেম, কথার জাদু জানো তুমি, মরন আমার…!’
    বাবা ডাকলেন। একটু কম উঁচুতে স্বর এনে বললেন, ‘ও শোন, শুধু মেয়েটাকে একটা সেদ্ধ ডিমও দিও। মিটসেভের ওপরে দেখ রাখা আছে। ওর জন্যই এনেছি।’
    মা এবার হেসে ফেললেন, ‘জানি, দেখেছি। ওটিতে তোমার ঠিক নজরেই থাকে।’
    কোথায় আর নজর! কত কী ইচ্ছে করে, কিছুই করতে পারি না মেয়েটার জন্য। বুকে এই কষ্টটাই ঘুরে বেড়ায় শুধু।
    মা কাছে এসে বাবার হাতটি নিজের হাতে নিলেন। বললেন, ‘কষ্ট পেয়েও না। মেয়ে আমাদের একদিন মস্ত বড় হবে। মানুষের মতো মানুষ হবে দেখে নিও। সাহস আর আত্মবিশ্বাসের সাথে নিজের দায়িত্ব নিজেই চলতে শিখবে।’
    বাবা গভীর দৃষ্টিতে মায়ের চোখের দিকে তাকালেন, ‘হুম জানি তো, তুমি যে ওর মা।’মা-ও বললেন, ‘আর তুমি যে ওর বাবা।’
    মেয়েটি এই সুন্দর মুহূর্তটি না দেখার ভান করে সব দেখলো। মনে মনে বলল, ‘তোমরা দুজনেই আমার ছেলেমেয়ে, তোমাদেরকে সারাজীবন ভালো রাখার দায়িত্ব আমার।’

    11
    8 Comments
Skip to toolbar