-
বৈকালিক উপকথা
কলমে : ইমতিয়াজ আহসান
সময় : ২৭/০২/২০২১
নিজেকে একটু একটু করে লুকাতে থাকি
হারিয়ে ফেলি নিজের স্বত্বাকে ।
জানো একদিন বোহিমিয়ান হয়ে আবির্ভূত হবো,
তুমি রবে নিরবে অন্দর মহলের রাণী হয়ে।
আমাদের পুকুর পাড়ে আজও অপেক্ষায় থাকে বুড়ো পাকুড়।
মাটির গভীর হতে আহরিত সম্পদ মানুষ পেয়ে যেমন নিনাদ করে,
তুমি ছিলে আমার তেমনি সম্পদ।
লুকায়িত ছিলে হাজার হাজার নক্ষত্র বৎসর ধরে।
কালান্তরের উপকথা তুমি, মহাকাব্য হয়ে রয়ে যাওয়া যুগ হতে যুগান্তরে।
অংশুময়ী তুমি পাললিক শীলালিপি।
অকল্কায় ভেসে আসঙ্গলিপসায় আমি ভেসে যাই জোয়ারের টানে।
শিতাংশু চেয়ে রয় অপলক আবেশে।
সাগরমেখলা আমার দ্বীপ তোমার প্রভাতের আশে।6 Comments
Friends
Mitul hasan
@mitul
Fazilatunnesa Nadia
@nadia-2
Redwan Khan
@redwan-khan
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
TARIN
@tarin
Pritam Biswas
@pritam-biswas
মাহ্দী সাকিব
@mahdi-sakib
বিপুল চন্দ্র রায়
@sreebipulchondrorayraygmail-com
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir



খুব সুন্দর!
শব্দ নির্বাচনে কবির খুতখুতানি চোখে পড়ার মত। বেশ সুন্দর উপমা দিয়েছেন প্রিয়ার। শুভেচ্ছা নেবেন।