Profile Photo

Nawder IslamOffline

  • darlingrediton
  • Profile picture of Nawder Islam

    Nawder Islam

    5 years, 3 months ago

    দুপুরের রোদে খলখল করতেছে রাস্তা
    ওদিকে নাকি আবার শীত
    এইবার শীতটা পছন্দ হইল না
    একটা গা ছাড়া ভাব আছে তাতে
    চা-মামার গায়ে পুষ্ট এক সোয়েটার
    সংগীতে মনরঞ্জনের চেষ্টা

    সূর্য একেবারে মাথা বরাবর
    এমন সময় তুমি ওপার রাস্তায়
    হুসহাস হলদে পাখির মত
    অটো উইড়া যায়
    মাঝে তোমারে দেখা যায় না , আবার যায়
    সূর্যের আলো তোমার মুখে পড়লে কি যে সুন্দর লাগে !
    তখন যদি একটু হাসো তাইলে পুরাই মার্ডার
    একই আলোয় আমারে দেখায় কালা
    আর তোমারে , হায়রে খোদা !
    মাইনশে ক্যামনে সহ্য করে?
    আমি তো পারি না , দেখলেই দৌড়
    সময় স্লো হইয়া যায়
    গাড়ি গা ঘেইসা যায় , হুঁশ নাই
    ট্রাকের তলে পরলেও আমার কোনো দোষ নাই

    মনে হয় হাজার বছর ধইরা দেখতেছি
    মনে হয় কতকাল দেখি নাই
    মনে হয় আর দেখা হইবে না
    গাঞ্জার শেষ ফুঁকে সব ভুইলা যাই
    কিন্তু হয় না !
    হায়রে খোদা , এও কি মাইনশের সহ্য হয় ?
    – আনন্দ সরোবর

    ণাওদের ইসলাম

    6
    4 Comments
    • কবিতায় এই শহরের কথ্য ভাষার ব্যবহার যেন। এই এক্সপেরিমেন্ট বা নিরীক্ষা, পাঠক আমার কাছে বরাবরি ভালো লাগে — দৃশ্যের বদল, দ্রুত বদল – আলাদা একটা মাত্রা নিয়ে আসছে। ধন্যবাদ আপনার লেখা শেয়ার করার জন্য। আশা করি ক্রমে ক্রমে আরও পাব …

    • পুরাই অন্যরকম। চমৎকার লেখা। পড়ে আনন্দ পেয়েছি।❤️

    • সুন্দর কবিতা।ভাষাভঙ্গিটা ভাল লাগলো। ধ্যনবাদ।

Friends

Profile Photo
ভাস্কর
@vaskarchou
Profile Photo
Prithula Zaman
@prithula
Profile Photo
AdabenTatali
@adabentatali
Profile Photo
Sharbanam Gupta
@sharbanam-gupta
Profile Photo
BM Delowar
@bm-delowar
Skip to toolbar