Profile Photo

স্মৃতি রানী রত্নাOffline

  • srratna1990
  • বাবার স্মৃতি
    ********** স্মৃতি রানী রত্না
    বাবা তুমি হারিয়ে গেলে
    আমার জীবন থেকে
    এমন কেহ নাইরে আপন
    শান্তনা দেয় দু:খে
    তোমার স্মৃতি মনে পরে
    সকাল দুপুর রাতে
    একা একা ভাত খেতে যাই
    কেউ থাকেনা সাথে
    চলে গেলে একলা করে
    শূন্য হলো ঘর
    তোমার মত কেহ আমায়
    করেনা আদর
    তোমার শাসন না মেনেও
    চলছি বাকা পথে
    এখন বাবা নাইযে কেহ
    আমার চলার পথে
    তুমি বড়ই ভুল করেছ
    আমায় করে বড়
    কষ্ট নামের কষাঘাতে
    ঝড় নেমেছে আরো
    কেউ বলেনা রাগ করেনা
    ওরেপাগলি মেয়ে
    ভুল ধরেনা কেউযে আমার
    নিজের সুরে গেয়ে
    এক টাকার ঐ শুকনো কুকিজ
    দেয়না কেহ কিনে
    বলেনা কেউ আর ক্খিাবি?
    দেব নাকি এনে
    কড়করে ঐ ডালের বরা
    দেয়না মুখে পুরে
    শূন্যতাযে তুমি বিহিন
    সারাটা ঘর জুরে
    শীত পেলেও গরম কাপর
    দেয়না কেহ তুলে
    পশমি চাদর জরায় না কেউ
    পুটুলিটা খুলে
    তুমি ছিলে পথের দিশা
    বাসতে আমায় ভালো
    সারা জীবন রাখবো তোমার
    আদর্শেরি আলো
    মারতে এলেও থেমে যেত
    তোমার দুটি হাত
    আমরন সে হাত দিয়ে
    দিও আমায় আর্শিবাদ।।

    1 Share
    21
    11 Comments

স্মৃতি রানী রত্না

Teacher and writer

নামের ‍উপরে ক্লিক করুন Facebook: স্মৃতি রানী রত্না

নামের ‍উপরে ক্লিক করুন Email: SERETY RANY RATNA

ঠিকানায় ‍উপরে ক্লিক করুন All time address: CH94+WXC, বাউফল

Skip to toolbar