-
দুর্বোধ সিম্ফনি
—————————-ছোট্ট একটা শব্দ করে এলো এক নোটিফিকেশন। কোলের শিশুকে এক পাশে রেখে ‘জায়েন্ট স্ক্রীনের ফোনটি হাতে নিয়ে দেখল তার প্রাক্তন তার প্রোফাইল ফটোটি লাইক করেছে। না মেয়েটি ফেসবুকপ্রেমী নয়, ফেসবুকের কাল্পনিক ‘লাইক’ ‘কমেন্টে’ তার কিছু মনেও হয়না। তবু আজ প্রথমবার তার ২৯ বছরের মনটি যেন হু হু করে উঠলো, ঈষৎ কাঁপন ধরলো শরীরে।
কাঁপা কাঁপা হাতে কয়েকটা ক্লিকের পর প্রাক্তনের প্রোফাইলটি দেখতে লাগলো সে। হলুদ লাগা আঙুলে আরো কয়েকটা ক্লিক করতে হলো তাকে। বুকের মধ্যে যেন ছোট্ট ছোট্ট ঢেউ উঠছে। পেটের ভেতরে কয়েকটা চাপিলা মাছ খেলা করছে নাকি! হৃদ-স্পন্দনটাও এতো বেড়ে গেল কেন! না সেতো এতো‘ইমোশনাল ফুল নয়। ব্রেকআপের ডিসিশনটা তো দুজনে একসাথেই নিয়েছিলো। কান্নাকাটি, ঝগড়াঝাটি ছাড়াই তাদের নিঃশব্দে ব্রেকআপ হয়ে গিয়েছিলো। দুই বছর বাদে সেই ফিকে হয়ে যাওয়া আদরের রঙে আজ আবার একটু একটু করে রঙিন হয়ে উঠেছে কেন? সেপিয়া রঙের পরদাটা আজ আবার ছোট্ট ছোট্ট করে দোল খাচ্ছে কেন! কিচ্ছু জানেনা মৌলি, আজ সব আবেগ তার আয়ত্তের বাইরে চলে গেছে।‘মন নামে যে একজন মৌলির শরীরে বাস করে সে যেন আজ কালো রঙের শাড়ি পরে এলো চুলে বসে দুঃখের গান গাইছে। কিন্তু কেন?কাঁপা বেসামাল হাত কোনো বাঁধনের তোয়াক্কা না করেই ‘সেন্ড মেসেজ’অপশনে ক্লিক করে ফেলল আর কোনো ভৌতিক বা আধভৌতিক শক্তি যেন তাকে দিয়ে লিখিয়ে নিলো ‘ভালো আছিস?’ পঞ্চইন্দ্রিয়ের বাইরে লুকিয়ে থাকা কোনো শক্তি যেন মেসেজটি পাঠিয়েও দিল। সাথে সাথে এলো ‘রিপ্লাই’… ভারী অবাক ব্যাপার। সেই ছেলে এতো তাড়াতাড়ি রিপ্লাই দিল? আগের চাইতে দায়িত্ববান হয়েছে তো! হুম বয়েসটা বেড়েছে। নামী কোম্পানীর তকমা বেকারত্বের গন্ধ, বর্ণ কবে ধুয়ে মুছে দিয়েছে; এতো হওয়ারই কথা। ‘এই চলে যাচ্ছে, ‘জব করছিস দেখে ভালো লাগলো, ‘আমিও একটা ছোট জব করি’ এসব মার্কা কিছুক্ষণ দায়সারা কথোপকথন চলতে লাগলো। তবে মাঝেমাঝেই মৌলি নামের মেয়েটি চোখের জল মুছতে লাগলো, তার যে কত কথা বাকি।
কিন্তু কিসের কথা? কোনো কথা কি ছিল? কে জানে! মাথা কাজ করছে না, চিন্তা ভাবনাগুলো উল্টে পাল্টে যাচ্ছে। তবু সে একটা মেসেজ করলো ‘এই আছিস? একটু কথা ছিলো’। ছেলেটি ছোট্ট একটা রিপ্লাই দিলো ‘দাঁড়া গার্লফ্রেন্ড ফোন করেছে, পরে কথা বলছি’। মৌলি চ্যাট অপশন থেকে সরে গিয়ে প্রাক্তনের পাঠানো ফ্রেন্ড রিকোয়েস্টা ‘ডিলেট’ করে দিয়ে দিয়ে ফেসবুক এবং মোবাইল ডাটা অফ করে নিজের ছ’মাসের মেয়ের পাশে চোখ বুজে শুয়ে রইল। আর ছেলেটিও মেয়েটির প্রোফাইলে থাকা ছবিটির দিকে তাকিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে আবার কাজে মন দিলো।
ছেলেটার চোখ থেকে যে কয়েকফোঁটা নোনতা জল পড়ল তা কি অনেকক্ষণ কম্পিউটারের দিকে তাকিয়ে থাকার কারণে!! কে জানে!
©️হাসনাত সৌরভ
9 Comments
Friends
ইফতিশা খানম
@eftishakhanam
জিকরুল ইসলাম
@zikrul
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
তাজুল ইসলাম তন্ময়
@tazulumgmail-com
সাব্বির হোসেন।
@shadowhunter3d
ফরহাদ আহমেদ
@forhad2004
অসীম রহমান
@ashim_rahman
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
AdabenTatali
@adabentatali



অভিনন্দন।