Profile Photo

Bappy KhanOffline

  • bappykhan
  • Profile picture of Bappy Khan

    Bappy Khan

    4 years, 7 months ago

    প্রশ্ন যদি

    প্রশ্ন যদি ফিরে আসে
    নতুন প্রশ্ন হয়ে,
    বুঝতে হবে জবাব খানি
    প্রশ্নে লুকিয়ে আছে।

    ইচ্ছা যদি বসত করে
    অনিচ্ছাদের বেশে,
    খুঁজতে হবে কি আটকানো
    ইচ্ছার নাগপাশে।

    অনুরাগ যদি লুকিয়ে থাকে
    রাগের অন্তরালে,
    অভিমানের তপ্ত হাওয়া
    পেয়ে যাবে আড়ালে।

    ©️ বাপ্পী খান

    10
    7 Comments
Skip to toolbar