-
শিরোনামঃ উদাসী মেদিনী,
কলমেঃ প্রবক্তা সাধু।
(চতুর্দশপদী)
—————-
ঘন নীল পৃথিবীটা বড়ো মায়াবিনী
শনশন বায়ু বহে বারি রিনিঝিনি,
কলকল রব তুলে বহে স্রোতস্বীনি
মনোহর রূপ-সুধা যেন বিনোদিনী।শীত গ্রীষ্ম বর্ষা ঋতু কি যে অনাবিল
বসন্ত ধরার বুকে করে ঝিলমিল,
মরুভূমি পারাবার গিরি খালবিল
রবি শশী গ্রহ তারা রয়েছে শামিল।তরুলতা ফুলফল নানা পশু পাখী
মেরুদ্বয় বরফের তলে আছে ঢাকি,
বিধাতা যে দিতে কিছু রাখে নাই বাকী
যাদুকরী টানে তাই ভূমিতেই থাকি।সবকিছু নিয়ে বুকে ক্ষিতি গরবিনী
তোমাতে স্বর্গ নরক উদাসী মেদিনী।
————————
০৮/১১/২০২১8 Comments
Friends
Md. Nasim Hossain
@nasim3080
মাহ্দী সাকিব
@mahdi-sakib
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo
Foyzur Khan
@foyzur-khan
Abu Taher
@abu-taher
মৈত্রী সাহা
@maitri-s
মোঃ তালাল উদ্দিন
@talal3944
Abu Zakaria
@abu-hanif-zakaria
মুহাম্মদ সাইফুল ইসলাম (সবুজ) সিকদার
@attokendrik



অপূর্ব! শুভেচ্ছা নেবেন।